তুমি কোনো অপরাধ নিও না
এখন আমি আর মৃত্যুর জন্য প্রস্তুত নই
সাড়ে তিন হাত মাটি, সাদা কপিন--
কিংবা শোকের ভেতর মূর্ছা যাওয়া
মায়ের ফেনাময় মুখ এখন আর ভাসে না--
তুমি কোনো অপরাধ নিও না
কোনো বেশ্যার পিছনে হয়ত আমি একদিন হেঁটে আসব
কিংবা যে ভাইটি আমাকে কাঁধে নিয়ে
সার্কাস দেখাতে গিয়েছিল, যে বোন
আমার জন্য দূর্গন্ধময় ভেজা কাপড়ের এক স্মৃতি আজতক
ভয়ে বেড়াচ্ছে আমি হয়ত কোনো একদিন
তাদের অস্বীকার করে ভ্রুকুটি কাঁটব-
সুতরাং তাতেও কোনো অপরাধ নিও না।
তুমি কোনো অপরাধ নিও না
এখন আমি আর মৃত্যুর জন্য প্রস্তুত নই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





