তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই
ভাল আছ জেনেই খুশি হলুম।
শুনেছি আগের মতো তুমি নাকি তেলাপোকায়
ভয় পাও না; চিৎকার করে ওঠো না ভয়ে।
বলেছো--অনেক পাল্টে গেছো তুমি।
জানতে চেয়েছো আগের মতো আকাশের তারা গুনি কিনা?
কবি না কবিতা এই নিয়ে তর্ক করি কিনা?
নাকি আমিও পাল্টে গেছি অনেকের মতো।
কিছু বলার নেই আমার
চিঠি পেয়ে খুশি হলুম...
কিন্তু স্বামীকে না-জানিয়ে আর কতো?
যেই আমাকে দূরে ঠেলে সংসার গড়েছো
তার সাথে যোগাযোগ না-রাখলেই কি নয়?
জানি তুমি কষ্ট পাবে, তবু বলি-
আর কোনোদিন দেখতে যাব না তোমাকে।
তোমাকে আর দেখব না বলেই তো এতদিন দেখেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





