somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার শেষ জবানবন্দি

২৮ শে মার্চ, ২০১১ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুদ একটা জীবন বয়ে বেড়াচ্ছি। অদ্ভুদ সময়ের ভেতর নিষিক্ত হচ্ছে জীবনের স্বপ্নগুলোর। আমিতো পৃথক কোনো স্বত্বা হিসেবে পৃথিবীতে আবির্ভুত হয়নি। সৃষ্টিকর্তার অতি আদরণীয় কোনো মানব সম্প্রদায়েরও সদস্য নই আমি। ফেরেস্তা করেও পাঠানো হয়নি আমাকে। সুতরাং জীবন পাপ ও পূণ্যের মাঝখানে বয়ে যাচ্ছে। কখনো পাপের কালো রাত্রিতে আমি দিব্যি সুখ খুঁজে বেড়াচ্ছি কিংবা কখনো ভেতর থেকে পূণ্যের জন্য হাহাকার করে যাচ্ছি। অথচ তোমরা তার কিছু দেখ না, দেখ না কখন আমি পাপের সাগরে সাতরিয়ে বেড়াচ্ছি। এটা তো আমার কোনো ভুল নয়, এটা তো তোমার উপলব্ধিতার ভুল-তোমাদের উপলব্ধিতার ভুল। আমি নিজেকে কখনো বলি না, মানব হয়ে জন্মেছি আমি। আমি তো মানব হয়ে জন্মায়নি, মানব হওয়ার জন্য জন্মিয়েছি। এবং আমার এই মানব হওয়ার পথে যে হাজারো বাঁধা আছে, হাজারো পাপের পথে যে আমাকে হাঁটতে হয় তার জন্য আমি যতটুকুই না দায়ী, তারচে' মনে হয় আমার নিয়তি অনেক বেশি দায়ী; অনেক বেশি সে অক্ষম। সে চাইলেই দৌঁড়াতে পারে না, কোমল তুলতুলে বিছানায় চাইলেই সে শুতে পারে না। পারে না কোনো ঝর্ণার ধারে গিয়ে একটু একাকী থাকতে। এমন এক অপারগ নিয়তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে কৃতদাসে মতো। মাঝে মাঝে আমিও ফেরত আসতে চায়, কিন্তু আমিতো নিয়তির কাছে বন্দি। পারি না ওই শিকলটুকু ভাঙতে। পারি না শেষমেষ আমার আমি হয়ে উঠতে।

যেই আমাকে তোমরা আমার হাজারো ভালর জন্য বাহবা দিতে, জানি সেই আমি হয়ত একটি ভুলের জন্য তিরষ্কারে ভেসে যাব। তোমাদের সেই একরোখা দৃষ্টি আমাকে বার বার দংশন করবে। আমাকে তোমরা ছিঃ ছিঃ তিরষ্কারে কোনো এক পথের পথিক করবে, যে পথে সুস্থ মস্তিষ্কের এই আমি কখনো যেতে চাইনি। তোমরা মানুষেরা সব পারো, সব পারো। কিন্তু কখনোই তোমরা পার না নিয়তির শিকল ভাঙতে। অথচ ওই নিয়তির কর্মের জন্যই একঘরে করবে এই আমাকে।

মাঝে মাঝে ভাবি বেঁচে কী লাভ? যে জীবন পাপের পথ ধরে হাঁটে; বাজারে পাপের সওদা করে ফিরে সেই জীবনের ঘানি টেনে কী লাভ? নিশ্চয় তোমরা আত্নহত্যায় হাজারো পাপের উৎস খুঁজে পাবে; বলবে জাহান্নামী। কিন্তু হাজারো পাপের পথে ঘুরে পিপাসাকাতর হওয়ার চেয়ে; নিয়তই নিয়তির পাপের চাহিদা পূরণ করার চেয়ে আত্নহত্যা; হ্যাঁ আত্নহত্যা--ওই একটা পাপকে এই আমি কখনোই পাপ হিসেবে ভাবতে পারি না। ওখানেই হয়ত তুমি, তোমাদের থেকে আমি আলাদা। প্লিজ ক্ষমা কর সেজন্য।

আগেই বলেছি, আমি মানব হয়ে জন্মায়নি; মানব হওয়ার জন্য জন্মিয়েছি। যদি এই আমার সমস্ত মেধা-প্রজ্ঞা-জ্ঞান গভীরভাবে উপলব্ধি করতে পারে এই আমার পক্ষে মানব হওয়া সম্ভব নয়; তবুও কি তোমরা আমাকে নিয়তির গোলামী করে বাঁচতে বললে। বলবে থাক, এই পৃথিবীতেই থাক; এই অসম সময়ে জারিত হও; নিষিক্ত হও কষ্টের লু-হাওয়ায়।

জানি না কী হতে যাচ্ছে জীবনে। জন্ম মৃত্যুর মাঝখনে দাঁড়ানো এই আমার এটিই শেষ জবানবন্দি।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×