এক
কনফেশান
তোমার অনুসঙ্গ ভুলে গেছি—
কাল অনেক চেষ্টা করেও
তোমার মুখখানি মনে করতে পারিনি।
তোমার সকালের পিঠে চড়ে আমার আলোহীন রাত্রি,
তোমার হস্তরেখায় চলে আমার অতীতের ট্রেন।
আমি অন্ধ নই। আমার ভিস্যুয়াল একুইটি স্বাভাবিক।
পৃথক দু'টি বস্তুর পৃথক অস্তিত্ব দেখতে পারি আমি।
অথচ, কিছুতেই তোমাকে দেখতে পাচ্ছি না,
কিছুতেই তোমাকে মনে করতে পারছি না—
কিছুতেই না।
আমি দুঃখিত।
দুই
মানুষ
আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে, বলেছি: দেখ, নিজেকেই একবার দেখ, দেখ কতোটুকু মানুষ হয়েছিস তুই। তারপর আমি নিজেকেই দেখতে লাগলাম। খুব স্বপ্নের চোখ দেখলাম, ভুল না-হয় মতো করে মুখ, আঙুলের চিরুণী দিয়ে চুল। পরখ করে পা দেখলাম, শার্টের হাতা খুলে হাত। বুকের মাপে হৃদয় দেখলাম, দৈর্ঘ্যে-প্রস্থে ঠোঁট। বোতাম খুলে লোম দেখলাম, লাগিয়ে বোতাম কান। আর এভাবে দেখতে দেখতে নিজেকে বলে ফেললাম মানুষ।
সেই শুরু। সেই থেকে আয়নায় দাঁড়ালেই ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে।
তিন
প্রিজমের চোখে ইতিহাসকে দাঁড় করালে
প্রিজমের চোখে ইতিহাসকে দাঁড় করালে
মানুষের পরিবর্তে ভেসে উঠে কাকতাড়ুয়া।
চোখ তখন চোখ থাকে না,
হয়ে যায় শাদা চুনের ভয়াল চক্ষু।
যে-দুটি পা বিয়াল্লিশ বছর হেঁটে এসে
একগ্লাস জল চাইলো,
তাকে তখন একপায়ে খোড়াতে দেখি—
প্রতিবাদ করতে দেখি হাতে।
তাই বলি ইতিহাস পড়ো মানুষ।
অন্তত রাতে ঘুমাবার আগে পড়ে নাও
প্রিজমের চোখে তোমার জন্মের ইতিহাস,
তোমার আঁতুড়ঘরে দেখো কতো কান্না ছিলো,
কতোটুকু কালো ছিলো তার দেয়াল।
আর কিছু না হোক, প্রিজমের চোখে একবার দেখো
একাত্তর কোনো বিজ্ঞাপন কিনা,
নাকি ত্রিশ লক্ষ শহিদের মুখের পরিবর্তে ভেসে উঠা কাকতাড়ুয়া?
'পৃথিবীর কোথাও রাস্তা দেখি না' কাব্যগ্রন্থ হতে কবিতামালা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব কীভাবে বাংলাদেশকে দেখে? আন্তর্জাতিক মিডিয়া, প্রবাসী, দেশের মানুষ এবং আগামী ১০ বছরের করণীয়
বাংলাদেশ—একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতার পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বাংলাদেশ অর্থনীতি, শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নিয়ে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।