তুমি দেখতে কেমন হয়েছ
বল তো?
একযুগ আগের মতন...........
লিকলিকে ছেলেটা,চোখে ভারি ফ্রেমের চশমাটা
আজো পরো তুমি?
একযুগ দেখিনা তোমায়...
তুমি কি আগের মতন আছো?
চন্চল,দুরন্ত,বইয়ের পোকা ছেলেটা....
নাকি বদলে গেছ
একযুগের ব্যবধানে..........
আমরা এত কাছাকাছি থাকি
তবুও কেন জোজন জোজন দূর?
আর কোনদিন বন্ধু হবোনা
তুমি...আর..আমি
ছোট্টবেলার মতন মনোপলি বা ক্যারামে হেরে গিয়ে
চুল ছিড়বোনা তোমার
কিংবা তোমার আধ্খানা পড়া গল্পের বইটা
আর লুকাবোনা টেবিলের তলায়...........
ভালই হয়েছে........
তুমি..আর..আমি দূর হতে
বহু.............দূরে যাচ্ছি
নতুবা তোমার বকুনি আর মার্ কে খায় বল?
এই তো বেশ ভাল আছি
একটুও মনে রাখিনি তোমাকে
তবুও কৃপনের মত বলি
ভালো থেক তুমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


