অনেকটা বেলা হল ...
জীবনের বাকগুলো বুঝতে বুঝতে
সবাই বলে অপদার্থ,কুম্ভকর্ণ ...
পরের হালতো বাদই দিলাম ...
কবে ধরবি আপন হাল ?
ভাবনার অতলে ডুবি ...
কবে হবে আপন ঠিকানা আমার
পরগাছার মত অন্যের বোঝা হয়ে আর কতকাল ..?
নিজের মতন করে বাঁচতে ভুলেছি
স্বপ্নগুলোও আজ নিজের নয়..
এটা কি মানবের জীবন
একে মানুষের মতন বাঁচা বলে ....
আমি বলি পরগাছা
যে নিঃশ্বাষও ফেলে অন্যের চওয়ায়....
আর কত এভাবে...?
মরা অনূভুতির গোড়ায় জল দেব এবার
শিখবো এবার মানষ বাঁচা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


