লালে লাল রাজপথ
কৃষ্নচূড়া শিমূলের ছোয়াতে ..
তোমার চোখে
লাজুক নববধূর লালপাড়..
অথবা সুন্দরের মাদকতা...
আমার শূণ্য নয়নে এটা লাল রক্ত
টপটপ করে ঝরে পড়া বেদনা
কোকিলের ডাকে মুগ্ধ ওমন..
করো কত স্বপ্ন বুনন...
আর আমার অনূভবের ভোতা স্বপ্ন জ্বলে ধিকিধিকি ..
অদেখা সমুদ্রটা আক্রোশের ঢেউ নিয়ে
বুকের ভেতর আছড়ে পড়ে ঝমাঝম্ ......
দুচোখের পাতার তৃষ্নার্ত সাগর
কেবল ঢেউ ভাঙ্গে কেবলই..ঢেউ...
আমি বসন্তে নীল বসনে বেদনা জড়াবো...
তুমি লালচূড়ির হাতে রেখ হাত..
তারপর গোলাপের সৌরভে ভেসে চলে যেও
দূর বহুদূর তেপান্তরে..
আমি আড়ালেই রবো..
সব বেদনার নোনাজল সমুদ্রকে দেবো বলে....
সবাইকে বসন্তের শুভেচ্ছা
ছবি_স্যাডো অফ ডার্ক
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

