রাত গভীর থেকে গভীরতর হয়
জনপদের সব উচ্ছাস ,কোলাহলে ঝিমুনি আসে ..
অথচ. .....
আধারেও ভোর হয় দূরের কোন নিষিদ্ধ পল্লীর কুঠিরে ..
বিলীন হয়ে অশ্লীর লালসার সাক্ষ্য দেবে বলে...
সেখানের বাসিন্দারা কি নারী ?মানবী ?প্রেয়সী ?অথবা জননী ??
নাহ্ আধার রাতের বন্দিনীর সাধ্য কি ...
বেশ্যার আগল ভেঙ্গে প্রেয়সী হবে ....!!
বন্দিনীর স্বপ্নেরা হারায় প্রথম রাতের ভাঙ্গা চুড়ির সাথে
জীবনের ক্লেদ ভরা কোন বাকে..
.জননীর মমতায় ভরা হৃদয়ে হতাশার চর জাগে....
সব অনুভূতির উর্ধ্বে বিলিন হয়ে বেচে থাকা ..
কেবলই বেচে থাকা ..?
নর পিশাচের কামনার ছোবলের নীল বেদনায়
কেবলই দংশিত হওয়া..
অথচ কত ব্যবধান মানব মানবীর জীবন ধারায় ...
ভোরের আলোয় মানবের লালসারা হারায়
ছদ্মবেশী সমাজসেবকের আড়ালে...
আর ক্ষতবিক্ষত মানবীর দেহ আড়াল খোজে...
সামাজীক বিদ্রুপের ভয়ে..
একেই বুঝি অধিকার বলে ?
একেই বলে বেচে থাকা ?
তবে ধিক্কার এ অধিকার ...
ধিক্কার এ বেচে থাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

