আমার প্রিয় পোস্ট

জ্ািননা

দূর বহুদূর ....

১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৩

শেয়ারঃ
0 0 0

যদি কেউ চলে যায় ..
তবে পিছু ডাকো কেন ?
যে যাবে তাকে বাধবে ..
কোন্‌ বাঁধনের ডোরে ?

আচ্ছা ..
বৃষ্ঠির অবিরাম ধার ঝরে গেল ঝরেই গেল..
তাকে ফেরাবে কি করে ওই মেঘমালাদের দলে ?
তেমনি ..
দুচোখের ঝরা কস্ঠের অশ্রুও ফেরেনা
আখির পানে...

তোমার আকাশে আজ কাল বৈশাখী
ভেবে নিও এ তোমার নিয়তি..
অবুঝ পথিকটারে যেতেই দাও এ বেলা...
বুঝে নিও..
তোমার হৃদয় ভাঙ্গা ঝড়ে
তার বসন্তবেলা..
এইতো নিয়তির খেলা।

কি লাভ বিভ্রান্তির জালবুনে
মায়াটুকু ছেড়ে দাও
তারে তবে যেতে দাও
দূর বহুদূর ....

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: শুভ নববর্ষ।

২. ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২১
ভাস্কর চৌধুরী বলেছেন:

দূর বহুদূর......................আর কতদূর ?

যেখানে বাঁধানো সীমানা এক হয়ে যায়
পাখিরা আজ ফেরেনা ঘরে
উড়ে যায় সেই তেপান্তরে
যেখানে তুমি-আমি আমরা
এই দ্বারে!!!!!



সুন্দর একটি কবিতার জন্য......ক'টি লাইন.....দূরে!!!
১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: অসাধারণ

৩. ১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫০
আলম িসিিদ্দকী বলেছেন: তোমার হৃদয় ভাঙ্গা ঝড়ে
তার বসন্তবেলা..
এইতো নিয়তির খেলা।
.......................................

জিনাত আপু কেমন আছেন? অনেকদিন বাদে আপনার লেখা পড়ছি।ভালো লাগলো।
৪. ১৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৭
মাহফুজা সাদিয়া বলেছেন: বৃষ্ঠির অবিরাম ধার ঝরে গেল ঝরেই গেল..
তাকে ফেরাবে কি করে ওই মেঘমালাদের দলে ?

সুন্দর!
৫. ১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৮
সমার্ঁীৈদ` বলেছেন: ভালই। শুভ কামনা রইল।
৬. ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৮
অদৃশ্য বলেছেন: jinat.......................................net er jonno bangla likhte parsi na. lekhati valo legese.................tobe aro valo asha korsi.........



shobshomoy valo Thakun.
৭. ১৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
সহেলী বলেছেন: নিজেকে বলা কথা কবির ! কবিতায় বিরহ মর্মব্যথা !

ভাল থেকো জিনাত ।
৮. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৪
শত রুপা বলেছেন: তারে তবে যেতে দাও
দূর বহুদূর ....
তারে তবে যেতে দাও
দূর বহুদূর ....
তারে তবে যেতে দাও
দূর বহুদূর ....
তারে তবে যেতে দাও
দূর বহুদূর ....
৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৩
অন্তিম বলেছেন: "সে না হয় আমার বুকে ক্ষতচিহ্ন এঁকে দিল,
আমিও একদিন তার বুকে ক্ষতের শহর এঁকে দিব।"
...........................................................................এটাই শান্তনা হতে পারে।
১০. ০২ রা মে, ২০০৯ বিকাল ৫:০০
সহেলী বলেছেন: গেলে কোথায় ? আছো কেমন জিনাত । কদিন যে দেখছি না । সাড়া দাও ।
১১. ১২ ই মে, ২০০৯ দুপুর ২:৫৭
অদৃশ্য বলেছেন: জিনাত...........................আশা করছি ভালো আছেন। বেশ কিছুদিন আপনাকে দেখছিনা............?


সবসময় ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ১.০২৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
িকছু বলয়োর নোই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই