আমার প্রিয় পোস্ট
- আন্তর্জালে জামাত-শিবির : স্বাধীনতাবিরোধী প্রচার ও প্রতিরোধের চার বছর - অমি রহমান পিয়াল
- নাস্তিকতার ইতিকথা - আতিকুল হক
- জনগুরুত্বপূর্ন পোস্ট - ব্লগীয় নাস্তিক হইবার তরিকা - ব্লগীয় নাস্তিক ভাব ১০১ - এস্কিমো
- প্রধান শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের চিঠি - স্বপ্নকর
- ইয়াহু মেসেনজার মাল্টিপল লগিন - শিমুল
- উগ্র হিন্দুবাদের কবলে মুসলমানদের ইতিহাস - স্পাইডার
- ওয়েসিস অফ দি সিজ : বিশ্বের বৃহত্তম প্রমোদতরী (ছবিসহ বিস্তারিত) - পথে-প্রান্তরে
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- বাংলা বই ডাউনলোড করার জন্য লিঙ্ক চাই - মাহবুব মোর্শেদ
- রুদ্রকে মনে পড়ে? - হা...হা...হা...
- ফ্রি SMS পাঠান
: পিসি থেকে যেকোনো মোবাইলে - পান্থ বিহোস
- চেতনায় সামরিকায়ন - রাসেল ( ........)
- আমাদের উত্তরাধুনিকের একাংশ আত্মরতিপরায়ন কিংবা তারা পরস্পরের মুখমেহনে ব্যস্ত। - রাসেল ( ........)
- ভেনিস এর জলপথে... - রাব্বি !
- হিচককের কিছু (অথবা সব) মুভি - সব্যসাচী প্রসূন
- পহেলা বৈশাখে আমার তোলা কিছু ছবি। - নিঃসঙ্গ
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- বিষু উৎসবঃ বর্ষবরণ নানান জাতিতে নানান রূপে - কুঙ্গ থাঙ
- আজ আপনার বয়স কত? সহজেই নির্ণয় করুন। - আদনান শামীম
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- দিন যায় কথা থাকে... - এম এস রানা
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- Seven Amazing Holes! - মানুষ পাখি
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- ময়ুরকন্ঠী রাতেরও নীলে - শূন্য আরণ্যক
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- অটোমান কারা? - ইমন জুবায়ের
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- ইউরোপের বুদ্ধ: ফ্লোরেন্স নাইটেঙ্গেল। - ইমন জুবায়ের
- কার্ল গুস্তাফ য়ুং: লোকোত্তর এক বিশ্বঅবচেতনার সাধক - ইমন জুবায়ের
- নেরুদার সাদা মৌমাছি - ইমন জুবায়ের
- ক্যাটুলাস: প্রাচীন রোমের সেই অভিমানী কবি। - ইমন জুবায়ের
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- টিফা চুক্তি ঠিকঠাক মতো হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার - বিধান রিবেরু*
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- মনির হাসানের পোস্টের কাউন্টার পোস্ট - মোহাইমেন
- কলম্বাস নয়, আমেরিকার আবিষ্কারক লাইফ এরিকসন -২য় এবং শেষ পর্ব - মহিম উদ্দিন
www.dinlipi.com নতুন বাংলা ব্লগ সাইট - সায়েন্স জোন
- কলম্বাস নয়, আমেরিকার আবিষ্কারক লাইফ এরিকসন -১ম পর্ব - মহিম উদ্দিন
কখনো কখনো মাঝরাতে জেগে ওঠি শুনি, পায়ের শব্দ, আস্তাবলের ঘোড়ার আর্তনাদ, শিকারী কুকুর ঘরের কপাট ঠেলে অবিরত, আমার রক্তে দাঁত, নখ তার সিক্ত করতে চায়।

বাংলাদেশের প্রতি ভারতের ঐতিহাসিক নিপীড়নমূলক আচরণসমূহ
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:৫৯
১। প্রায় ৪ হাজার কি.মি দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে স্বাধীনতার পর থেকেই ভারতের ভূমিকা আগ্রাসনমূলক। বিএসএফ গড়ে প্রতি ৩ দিনে একজন করে বাংলাদেশী হত্যা করছে বলে তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। এদের বেশীর ভাগই নিরীহ গ্রামবাসী। এমনকি ভারতের সীমান্তরক্ষীরা প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নিরীহ গ্রামবাসীদের সম্পদ লুটপাট, হত্যা, ধর্ষণ ইত্যাদি জঘন্য কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
২। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরী অব্যাহত রেখেছে।
৩। মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করলেও, বাংলাদেশ এখনো ৩ বিঘা করিডোর ফেরত পায়নি। উপরন্তু, এ সব অঞ্চলের মানুষেরা স্বাধীন দেশের নাগরিক হয়েও গত ৩৮ বছর যাবত উন্মুক্ত জেলখানায় বন্দী হিসেবে দিন কাটাচ্ছে।
৪। বাংলাদেশের সীমানায় জেগে উঠা তালপট্টি দ্বীপকে ভারত জোরপূর্বক দখল করে রেখেছে। নীলফামারী, পঞ্চগড়সহ বিভিন্ন পয়েন্টে এখনো এদেশের হাজার হাজার একর জমি ভারতের দখলে রয়েছে।
৫। আন্তর্জাতিক নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। তারা ফারাক্কা বাঁধ, টিপাইমুখী বাঁধসহ উজানে আরও ডজন খানেক বাঁধ দিয়ে এদেশকে পুরোপুরি মরুভূমি করার প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভারতের 'আন্তঃনদী সংযোগ প্রকল্প' বাস্তবায়িত হলে তা বাংলাদেশের ভূ-প্রকৃতি ও অর্থনীতিতে ডেকে আনবে চরম বিপর্যয়। কমে যাবে নদীর নব্যতা, মিঠা পানির মাছের উৎপাদন হ্রাস পাবে, আর্সেনিক সমস্যা প্রকট আকার ধারণ করবে এবং ক্রমশঃ বাংলাদেশের বিশাল এলাকা পরিণত হবে ধূ ধূ মরুভূমিতে।
৬। চোরাকারবারীদের মাধ্যমে ভারত এদেশে মাদক, জালমুদ্রাসহ ভারতীয় বিভিন্ন নিম্নমানের পণ্যসামগ্রী ঠেলে দিচ্ছে। আর, অপরদিকে এদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে তেল ও সার। বিভিন্ন দৈনিকে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, পিলখানা ট্রাজেডির পর সীমান্তে বিডিআরের অনুপস্থিতির সুযোগে এদেশ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল, ভোজ্যতেল ও সার ভারত ও মিয়ানমারে পাচার হয়ে গেছে। আর দেশে প্রবেশ করেছে মাদকসহ বিভিন্ন নিম্নমানের ভারতীয় পণ্যসামগ্রী।
৭। ভারত সবসময়ই এদেশীয় কুখ্যাত সন্ত্রাসীদের আশ্যয়-প্রশ্রয় দিয়েছে। নানাভাবে উস্কে দিয়েছে পার্বত্য চট্টগ্রামরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে। ২০০৭ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সাথেও ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং সেই সাথে জেএমবি নেতাদের বহুবার ভারত যাওয়া আসার প্রমাণ মিলেছে।
৮। খোদ ভারতের মাটিতেই ভারতীয় কর্তৃপক্ষের নাকের ডগায় 'নিখিল বঙ্গ সংঙ্ঘের' ব্যানারে চলছে বাংলাদেশকে বিভক্ত করার এক জঘন্য ষড়যন্ত্র। সম্প্রতি কলকাতার বঙ্গসেনারা এদেশের ১৯ টি জেলা নিয়ে কলকাতায় পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটি প্রবাসী বঙ্গভূমি সরকার গঠনের প্রকাশ্য ঘোষণা দিয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তাদের শ্লোগান ছিল 'বঙ্গভূমি দখল চাই'। তারা ভারত সরকারের চোখের সামনে বাংলাদেশের বিরুদ্ধে এই হীন তৎপরতা চালাচ্ছে।
৯। বাংলাদেশের যুবসমাজকে ধ্বংস করার জন্য ভারত দীর্ঘ এই সীমান্ত অঞ্চলে অসংখ্য ফেনসিডিললের কারখানা তৈরী করেছে এবং অবৈধ উপায়ে তা বাংলাদেশে পাচার করছে। ফলে মাদকের মরণ নেশায় ধ্বংস হচ্ছে এ দেশের যুবসমাজ।
কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এদেশের বিরুদ্ধে ভারতের এত ষড়যন্ত্র ও অপতৎপরতার পরও বিগত ৩৮ বছর ক্ষমতাসীন প্রতিটি সরকার ভারতকে বন্ধুর মর্যাদায় আসীন করে তার প্রতি নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন সময়ে ভারতকে এদেশের রাজনীতি ও অর্থনীতিতে সরাসরি হস্তক্ষেপেরও সুযোগ তৈরী করে দিয়েছে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশ ;
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৭
প্রিয়সখা বলেছেন:
ভারতের নিপীড়নমূলক আচরণসমূহের তীব্র প্রতিবাদ জানাই।
লেখক বলেছেন: প্রতিবাদ করে কিচ্ছু হবে না। কারণ শাসকগোষ্ঠী সবসময় ওদের কথায় ওঠ-বস করে।
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
ভারতের বিষয়টির চেয়ে প্রধাণ সমস্যা আমাদের নতজানু শাসক গোষ্ঠি।
http://ranjandey.webs.com/
লেখক বলেছেন: সহমত।
আমি বাংলার গান গাই বলেছেন:
কারো সাথে গায়ে পড়ে শত্রুতা তৈরী করা কাম্য হতে পারেনা। সবার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্কই কাম্য। কিন্তু কেউ যদি দীর্ঘদিন যাবৎ রুটিন মাফিক শত্রুতা প্রদর্শন করতে থাকে তাহলে তাকে শক্তভাবে মোকাবেলা করার চেষ্টা করাই স্বাভাবিক। অথচ আমরা জাতি হিসেবে সেই স্বাভাবিক কাজটি করতেই ব্যর্থ হচিছ। আমরা প্রতিটি বিষয়ে দল খুজি। দল বড় না দেশ বড়? নৈর্বক্তিকভাবে যতদিন না আমরা দেশের স্বার্থের কথা চিন্তা করতে পারব ততদিন আমরা জাতি হিসেবে মাথা তুলে দাড়াতে পারবনা। অন্যের কাছে নতজানু হয়ে থাকতেই হবে।সময় থাকলে পড়ে দেখতে পারেন পিনাকের মন্তব্য ও ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক লেখা: View this link
লেখক বলেছেন: প্রতিটি সরকারই ওদের মোসাহেবি করে। যেই দীপুমণি পিনাকবাবুর শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুললেন অমনি সৈয়দ সাহেব তড়িঘড়ি করে করে ওনার ভারত বাবাকে খুশি করার জন্য তিনি পিনাকবাবুর পা চাটলেন।
হায়রে চামচামি।
আমি বাংলার গান গাই বলেছেন:
যদি লিস্টটির দৈর্ঘ্য শুধু এতটুকুই হত তাহলেতো বোধহয় ভালই হত। সকলেই জানে এই লিস্টটি আরও দীর্ঘ করা যেতে পারে, আরও অসংখ্য বিষয় আছে যোগ করার মত, এটাই বাংলাদেশের জন্য দুর্ভগ্য আর পার্শ্ববর্তী দেশের বন্ধুত্বের নমুনা!!!
লেখক বলেছেন: সত্যিই এটা আমাদের দুর্ভাগ্য। প্রতিবেশী দেশ হয়েও আমরা তাদের রোষানলে।
হরিসূধন বলেছেন:
অনেক ভালো লিখেছেন। ++++++++++++++++++
তবে আরো কিছু বিষয় যুক্ত করা প্রয়োজন।
১. বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে অবৈধ ভাবে প্রবেশ করে জরিপ চালানো।
২. স্বাধীনতার পর থেকে ভারত ট্রানজিটের দাবী জানিয়ে আসতেছে। এমন কি বর্তমান রাষ্ট্রদূত পিনাক রন্জন বলেছে ভারত যত দিন ট্রানজিট না পায় তত দিন পর্যন্ত ট্রানজিট দাবী করবে!!( মামার বাড়ি?)
সেই ট্রানজিট পরিকল্পনার অংশ হলো বর্তমানের এশিয়ান হাইওয়ের নামে করিডোর(রুট১,২)। যা সৈয়দ আবুল হোসেনের নেত্রী হাসিনা এবং আ.লীগের স্বপ্নের এশিয়ান হাইওয়ে...
লেখক বলেছেন: এরকম বহু কিছু লিখা যায়। কারণ বিমাতাসুলভ আচরণতো প্রতিনিয়তই করছে নতুন নতুন রুপে।
আমি বাংলার গান গাই বলেছেন:
+ দিয়েছি সেটা জানাতে ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ পোস্টটি করার জন্য।
লেখক বলেছেন: সুন্দর আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তানহা তাবাসসুম বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++ভারতই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, এ নিয়ে কোন দ্বিমত নেই.........
লেখক বলেছেন: দ্বিমত আছে সেটা ভারতীয় রক্তোদ্ভোত বাংলাদেশী দালালদের কাছে।
তানহা তাবাসসুম বলেছেন:
লেখাটা শেয়ার করুন প্রথম আলো ব্লগে.........
লেখক বলেছেন: আপনি ওখানে পোস্টান। আলু ব্লগ তথা আলু গোষ্ঠী ভারতের বড় দালাল। আমি নিশ্চিত এই পোস্ট ওখানে থাকবে না।
আপনাকে ধন্যবাদ।
চন্দন বলেছেন:
ভারত বড় ভাই, বড় ভাই যা ইচ্ছা করতে পারে ছোট ভাইকে সব সয়ে নিতে হয়।ভারতকে নিয়ে কটু মন্তব্যের তিরিবর্ পরতিবাদ জানাই।
লেখক বলেছেন: ভারতকে নিয়ে কটু মন্তব্যের তিরিবর্ পরতিবাদ জানাই।
হাছা কইছেন নি?
কাজু বলেছেন:
সহমত । বাস্তব সত্য্।আমাদের পূর্বের ও উত্তরের শাসকগোষ্ঠী ঘুমিয়ে ছিল এবং আছে। এবং ঊনারা মেরুদন্ড হীন।ঊনারা মধ্যে পকেট প্রেম বেশী, দেশ প্রেম কম।
লেখক বলেছেন: একশভাগ খাঁটি কথা। ধন্যবাদ।
লেখক বলেছেন: আরও অভিশাপ যে আমাদের শাসকগোষ্ঠী ভারতের পদলেহী।
বিডি আইডল বলেছেন:
আদৌ কি লাভ আছে এইসব লিখে?
লেখক বলেছেন: খুব দুঃখ লাগে এই বিষয়গুলো ভাবলে। তাই লিখে একটু হালকা হওয়ার চেষ্টা করি।
স্বাধীনতা৭১ বলেছেন:
লুথা বলেছেন: আমাদের জন্য অভিশাপ যে আমাদের পাশে ভারতের মতো দেশ আছে...
সহমত ।
ভারতের নোংরা পররাষ্ট্র নীতির প্রতি ঘৃনা ।
মানুষ আমি আমার কেন পাখির মত মন? বলেছেন:
লুথা বলেছেন:আমাদের জন্য অভিশাপ যে আমাদের পাশে ভারতের মতো দেশ আছে...
লুথা মিয়া বেশী আবেগপ্রবণ হৈয়া পরছে। ফাকিস্তান থাকলে খুশ হইতেন?
তানহা তাবাসসুম বলেছেন:
ঠিকই বলেছেন মনে হয়...... প্রথমালো ব্লগে পাকিস্থানের বিরুদ্ধে লিখলে প্রথম পেইজে আসে, কিন্তু ভারতের বিরুদ্ধে লিখলে সহজে প্রথম পেইজে আসে না
তানহা তাবাসসুম বলেছেন:
লেখাটি আপনার নামের বরাত দিয়ে প্রথম আলো ব্লগে শেয়ার করা হয়েছে এবং তা প্রথম পেইজে ও এসেছে.........
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
অদ্ভুত লাগে যে, আমরা জাতি হিসেবে আজো মেরুদন্ড সোজা করতে পারি নি।
লেখক বলেছেন: এর কিন্তু দায় রাজনীতিকদের বেশী।
জলপাই দেশি বলেছেন:
সত্য কথা সাহস করে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
রিমঝিম বৃষ্টি বলেছেন:
জলপাই দেশি বলেছেন: সত্য কথা সাহস করে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সুবিদ্ বলেছেন:
ভারত নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করা দরকার, তাই সবসময় করে......কিন্তু আমাদের মাথারা বাংলাদেশের স্বার্থ রক্ষায় মনোযোগী নয়.......তাই দায় যতটা না ভারতের, তার চেয়ে বেশী আমাদের মাথাদের......



















