somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন

১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এইতো সেদিন বললে তুমি,
বাসবে ভালো জীবন ভরে,
রাখবে মাথা আমার কোলে
চাঁদের আলোয় রাত দুপুরে।

সবাই ঘুমের রাজ্যে যখন
তখন আমায় জাগিয়ে রেখে,
আদর দেবে, সোহাগ নেবে,
নেশায় বিভোর চারটি চোখে।

চাঁদটা পেয়ে লজ্জা ভীষণ,
মেঘের আড়ে মুখ লুকাবে,
আঁধার যখন আসবে চেপে
স্পর্শে আমায় পাশেই পাবে।

তারার আলোয় দেখবে আমায়
জোনাক হয়ে জ্বলছে দু’চোখ,
বলবে তুমি আমার কানে
একেই বলে, “নির্ঘুম সুখ”।

দখিন হাওয়ায় উড়বে তোমার
রেশম, কোমল, মেঘকাল চুল,
নিঃশব্দ ভালবাসায়
হৃদয় নদীর ভরবে দু’কূল।

তোমার আমার প্রেমের দোলায়
দুলবে আকাশ, দুলবে ভুমি,
দুলবে সাগর, দুলবে পাহাড়
এইইতো সেদিন বললে তুমি।

এইতো সেদিন বললে তুমি
বৃষ্টিঝড়া রাত্রিবেলায়,
স্পর্শে জলের হব নিষ্পাপ
ভাসব দু’জন মেঘের ভেলায়।

ঝর-ঝর-ঝর জলের ধারায়
নগ্ন পায়ে হাঁটব দু’জন,
বলবো ভেজা প্রেমের কথা
“এই দুনিয়ায় তুমিই স্বজন”।

ভিজবে দেহ, ভিজবে বসন
মনটাও হবে আদ্র তোমার,
গভীর প্রেমে ভরবে হৃদয়
বলবে, “তুমি শুধুই আমার”।

তোমার ভেজা চুলের ছোঁয়ায়
অন্তরেতে জাগবে কাঁপন,
বৃষ্টিভেজা ছাদের ওপর
হবে দু’জনার নিশিযাপন।

শিউরে উঠে বাজের ভয়ে
মুখ লুকাবে আমার বুকে,
আমিও উঠব শিউরে তখন
ভয়ে নয়, অব্যক্ত সুখে।

শীতল বাতাস লাগবে গায়ে
জড়িয়ে আমায় হবে বিলীন,
সুখের স্রোতে ভাসব দুজন
এইইতো তুমি বললে সেদিন।

এইতো তুমি বললে সেদিন
কুয়াশা-ভোরে চাদর গায়ে,
ললাটজুড়ে আঁকবে চুমু
ঘুম ভাঙ্গাবে গরম চায়ে।

চোখ মেলে সেই ভোরের বেলা
দেখব আমি শুদ্ধ তোমায়,
পবিত্র ঐ দেখব বদন
‘ভালবাসি’ বলবে আমায়।

নরম, কোমল, হাতটি তোমার
খেলবে খেলা আমার চুলে,
মিষ্টি প্রেমের দুষ্টুমিতে
তোমার খোপা ফেলব খুলে।

কাটবে দিবস নানান কাজে
আসবে আবার রাত্রি ফিরে,
শীতের রাতে, লেপের নিচে
ঘনিষ্টতা বাড়বে ধীরে।

নিভিয়ে বাতি আদিম হব
খুঁজে নেব তোমাতে ঠাই,
ঘনাবে যখন কাব্যপ্রহর
শোনাব তোমায়, ‘তোমাকে চাই’।

হিমেল রাতে, দু’জনাতে
বলবো কথা নিদ্রাবিহীন,
ঘুমিয়ে রবে আমার বুকে
এইইতো তুমি বললে সেদিন।

এইতো তুমি বললে সেদিন
হারিয়ে যাব দু’জন মিলে,
দেখব সাগর চড়ব পাহাড়
ভাসাব নাও চলন বিলে।

ঝুলন্ত ব্রীজে দাঁড়িয়ে থেকে
লেকের জলে দেখব তোমায়,
‘গ্রাম ছাড়া ঐ রাঙা পথে’
হাতে হাত রেখে যাব দু’জনায়।

উঠবো দু’জন পাহাড় চুড়ে
দেখব চেয়ে সবুজ ভূবন,
আকাশ, বাতাস সাক্ষী রবে
করবো প্রেমের গভীর চুম্বন।

ঝরনাধারায় গোসল সেরে
রোদ পোহাব তোমার কোলে,
পাহাড়ী ফুলে গাথব মালা
দেব পরিয়ে তোমায় গলে।

গহীন বনের নিরবতায়
শুধুই দু’জন কইবো কথা,
পাখপাখালি, বনের হরিণ
গাছেরা হবে নিবিড় শ্রোতা।

দেখব দু’জন সৈকতে বসে
সূর্যাস্তের মোহন লগন,
দেখব চেয়ে দিগন্তরেখায়
আকাশ আর জলের মিলন।

বেড়াব দু’জন সাগরতীরে
ঊর্মি দেবে চরণচুমি,
এমনিভাবেই কাটবে জীবন,
স্বপ্ন আমায় দেখালে তুমি।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×