......
......
......
......
......
......
......
জানি..আমার যুক্তি গুলো খুবই দূর্বল তবুও আমার কিছু কথা নাস্তিকদের উদ্দেশ্যে….সৃষ্টিগত ভাবেই মানুষ ধর্মের প্রতি দুর্বল। তাই মানুষ চেষ্টা করে কোন না কোন ধর্মকে খুজে নিতে। আর প্রত্যেক মানুষই ধর্ম পালন করে এবং আপনিও। যদিও আপনি দাবি করেন হাজারো পারিবারিক, সামাজিক সমস্যা মোকাবেলা করে আজকে আমি মাথা উঁচু করে বলতে পারি, আমি একজন নাস্তিক। এটা একটা অর্জন, আমার পরিশ্রম দিয়ে অর্জন। তাই আমি বলতে পারি আই এম প্রাউড টু বি এন এথিস্ট। এবং এটাই আপনার ধর্ম। নাস্তিকেরা তো যুক্তিতে বিশ্বাসী আর আমার যুক্তি হলো মানুষের কর্মই মানুষের ধর্ম। মুসলমানদের কাজ ইসলামী বিধান মেনে চলা, খ্রীষ্টানদের কাজ তাদের বিধান অনুযায়ী চলা, নাস্তিকদের কাজ প্রকাশ্য সংঘটিত কাজ এবং তাদের যুক্তি অনুযায়ী চলা। এ ব্যপারে আপনার কি যুক্তি..? মানুষ ধর্মের মধ্যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এই কারনে যে তারা যখন বিপদের এমন একটা পর্যায়ে পড়ে যে অবস্থা থেকে তার নিজের এবং অন্যের পক্ষ থেকে সাহায্য পাওয়ার মাধ্যমে রক্ষা পাওয়া সম্ভব নয় তখন সে স্রষ্টার অলৌকিক হস্তক্ষেপ কামনা করে সর্বশেষ আশা সরূপ। জানেনতো বিপদের সময়ই মানুষ স্রষ্টার কাছে আশ্রয় চায়। সুখের সময় স্রষ্টার কথা একবারও মনে পড়ে না বা করে না। এইটাই মানুষের নীতি আর এ ব্যপারে স্রষ্টারও আক্ষেপ আছে যে, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমার প্রশ্ন তাদের যারা নিজেদের নাস্তিক দাবি করেন এবং বলেন “আই এম প্রাউড টু বি এন এথিস্ট” আপনারা যখন বিপদে পড়েন তখন কার কাছে সাহায্য চান…যুক্তির কাছে..? না প্রকাশ্যে সংঘটিত কাজের কাছে..?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

