আমার প্রিয় পোস্ট

কোমায় থাকা ব্লগ

শিষ্টতার গল্প

২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৩

শেয়ারঃ
0 0 0

সকাল থেকে চলে আসা শিক্ষায় দান-গ্রহণের পর গুরু-শিষ্য দু’জনেই ক্লান্ত। ঘরের বাইরে বেরিয়েই গনগনে রোদ মাথার উপর। গাছের ছায়া বসে গুরুর ইচ্ছা জাগে ডাবের পানি পান করবার।

- বাবা, আমি তৃষ্ণার্ত। তুমি গাছে উঠে আমার জন্য ডাব পেড়ে আনো।
- গুরু, আমার বেয়াদবী মাফ করবেন। এটা আমি করতে পারবো না।
- আমার আদেশ পালনে তোমার বেয়াদবী কোথায়?
- গাছে ঊঠলে আমি উপরে আর আপনি নিচে থাকবেন। গুরুর উপরে শিষ্য থাকবে, এটা হতেই পারেনা। নির্ভেজাল বেয়াদবী!
- তাই? ঠিক আছে, গাছে আমিই উঠছি। তুমি বাড়ির ভেতর থেকে একটা দা নিয়ে এসো।

গুরু গাছ থেকে ডাব পেড়ে আনলেন। ইতোমধ্যে শিষ্য দা নিয়ে হাজির।

- নাও, এবার ডাবগুলো কেটে ফেলো।
- গুরু, এতো বেয়াদবী আমাকে দিয়ে হবেনা!
- মানে? এতে আবার বেয়াদবী কিসের?
- আপনার সামনে ‘কোপাকুপি’ করাটা কী ঠিক?
- আচ্ছা, ঠিক আছে। আমিই কাটছি।

আপ্রাণ কসরত করে ডাব কেটে, নিজে একটা নিয়ে, শিষ্যের দিকে আরেকটি ডাব এগিয়ে দিলেন গুরু।

- নাও, খাও।
- আদেশ না মেনে আপনার সঙ্গে আজ অনেক বেয়াদবী করছি। আর বেয়াদবী করবোনা। এখুনি খেয়ে নিচ্ছি।

ঢক! ঢক!! ঢক!!! :D

---------------------------------------
এই অবেলায় আপনাদের ভেজাল মেশানো গল্পটা কেন বলছি?
দেখুন। Click This Link
---------------------------------------
ডিসক্লেইমারঃ গল্পটি অনেকেরই পরিচিত। তবুও নিজের মত করে বললাম। দুঃখিত।
---------------------------------------

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: আপনার কমেন্ট কিন্তু আরও ভালো! :)

২. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০
বড় বিলাই বলেছেন: খুবই আদব লেহাজ জানা শিষ্য।
২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০১

লেখক বলেছেন: আমার মত! :P

৩. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০১
আলী আরাফাত শান্ত বলেছেন: হেহেহে!
আদেশ না মেনে আপনার সঙ্গে আজ অনেক বেয়াদবী করছি। আর বেয়াদবী করবোনা। এখুনি খেয়ে নিচ্ছি।
:)
২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: এক্ষুনি কমেন্ট করে আপনি কিন্তু বেয়াদবি করেন নি! :-B

৪. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০২
ম্যাক্স পেইন বলেছেন: হে হে বিনয়! নাকি ভিণয়!!
২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: বিনয়ের কলি অবতার! :)

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: মমমমমহু!

৬. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আপনি বয়সে বড়ো, তাই এক মুহূর্ত দেরি না করে মন্তব্য দিয়ে দিলাম! :)
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: ইহা কী আদব? :P

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: ক?

৮. ২৬ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
হাসান মাহবুব বলেছেন: গফ পৈড়া অনেক্কিচু শিকা গ্যালো। ধন্যবাদ :D
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: আদব কায়দা শিখচেন নি? :)

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: অতি মারাত্মক!

১০. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৮
শিশিরবিন্দু বলেছেন: হিহিহি। এক্কেবারে মারাতমক লেহাজি শিষ্য। :P
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: এক্কেবারে আমার মত। আপনেও কি সেইরকম? :P

১১. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪১
শিশিরবিন্দু বলেছেন: এক্কেবারে এরকম কিনা জানিনা। তবে একটু বেয়াদ্দব কিসিমের আছিলাম মনে অয়। এই যেমন উপর থিকা টিচারগো মাথায় থুতু মারা, নাইলে টিফিন পিরিয়ডে সিদ্ধ ডিম- এই আর কি। অবশ্য যাগোরে বালা পাইতাম হেগোরে কিসু করতামনা। শুধু ঝামেলাবাজগোর লগেই। ;)

হেদিন থিসিস মিডটার্মের প্রেজেন্টেশনে ঢুকতেই ব্যাপক ঝাড়ি দেয়ন শুরু করল স্যার। আমাগো লগের বেশির ভাগ পোলাপাইন প্রেজেন্টেশনে আসেনাই ক্যান, কই গেসে সব- হাবিজাবি। বোর্ডে দাঁড়ায়া দুম কইরা কইয়্যা বইলাম আমারে তো কইয়্যা যায়নাই বেকডি। ঝুপ। স্যারের থোতা মুখ ভোঁতা। এইরম। আজাইরা। :P
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: জাতি আপনার কাছে থেইকা আরও মেলা কিছু জানতে চায়! :)

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: কোনটাই, ফা? ডিস্ক্লেইমার?

১৩. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৮
জাতি জানতে চায় বলেছেন: এইটারেনি গুরু মারা শিষ্য কয়??
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: আমারও তাই মনে লয়!

১৪. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫
সুবিদ্ বলেছেন: সব মিলিয়ে চমৎকার লাগলো..........
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ! ভালো লাগানোই যখন উদ্দেশ্য ছিলো! :)

১৫. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৯
বাঙ্গাল বলেছেন: এডা কি লেখলি বেটা। হাত চুল্কাইলেই লেখতে হয়?
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: অনেক টা তাই! :(

১৬. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৬
কাব্য বলেছেন:
আফনে তো পুরা শিষ্যের সুরত ধারন করছেন ;)
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: তুমি না আমার শিষ্য? ;)

১৭. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: শিষ্যটা তো দেখি পুরা একটা চীজ :P
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: সেইরাম! :P

২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: অতি মহৎ গুণ!

১৯. ২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: বেয়াদবী নেবেন না... কিভাবে যেন মাইনাস দিতে গিয়ে প্লাস দিয়ে ফেলেছি, এটা চেন্জাবো কিভাবে বলে দিবেন ? আপনার যেটা পাওনা সেটা না দিলে এটা বেয়াদবী হবে! :P

গল্পটা জানা ছিল না... জেনে মজা পেলাম! ক্ষিকয্‌ !!! :)
২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: আমার পাওনা আড়াআড়ি দুইটা মাইনাস! ইয়ে ওটাকে প্লাস বলে! :)

শুকরিয়া!

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: ভাল রকম ধন্যবাদ! :)

২১. ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:২৩
জুল ভার্ন বলেছেন: পুর্ব শ্রুত রুপক গল্পটা আবার শুনে খুব ভালো লাগলো।+
২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: :)

২২. ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৭
তাজা কলম বলেছেন: ভাল লাগলো। একেই বলে গুরু মারা বিদ্যা।

আমার নতুন একখান পোষ্টে আমন্ত্রণ রইল।

Click This Link
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: :) এখুনি যাচ্ছি!

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: হা হা হা! আপনার গল্পগুলোর তুলনায় নস্যি। ইচ্ছে আছে ঈদে আপনার সব গল্প শেষ করবো। ধন্যবাদ! :)

২৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
শ্রাবনের ফুল বলেছেন: আপনার জন্য নোটিশ -

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা)

সুপ্রিয় ব্লগার,
আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে সামহোয়্যার পোষ্ট কালেক্টরস(সারপোকা) অত্র সেপ্টেম্বর ২০০৯ এর ১ তারিখ থেকে যাত্রা শুরু করেছে। সারপোকা- এ আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে মেম্বার করে নেয়া হয়েছে Click This Link আপনি স্বেচ্ছায় পোষ্ট আর্কাইভ গঠনের উদ্দেশ্যে একজন মেম্বার হয়েছেন, সুতরাং আপনাকে সারপোকা এর পক্ষ থেকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনার দেখা আকর্ষনীয় পোষ্ট গুলির লিংক , লিংক সাবমিট ফরম্যাটে ( পোষ্টঃ লেখকঃ ক্যাটাগরিঃ লিংকঃ) নিম্নোক্ত লিংকে Click This Link সাবমিট করে আর্কাইভকে সমৃদ্ধ করুন।

মেম্বার হিসেবে আপনার সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।

রনি রাজশাহী
মডারেটর সেপ্টেম্বর ২০০৯
সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা)
[আমরা সবাই সবার, ব্লগের পোষ্ট গুলো আমাদের]
:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: অভিনয় তেই জগত চলে, চলে ব্লগ! :)

২৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯
আকাশনীল বলেছেন: অনেক আদবকায়দা শিখলাম :)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: শেখার কোন শেষ নাই!

২৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮
তায়েফ আহমাদ বলেছেন: আপনার ঘটনা তো ঐ ঘটনাটার মত।
সারাদিন রোযা না রেখে এক বেরোযদার মাহা সমারোহে ইফতার করতে বসেছে। এ নিয়ে তাকে খোঁটা দেয়া হলে, তার তড়িৎ জবাব, "ভোর বেলায় সেহেরী খাই নি, সারাদিন রোযা ও রাখি নি, এখন ইফতার না খেয়ে বেঈমান হবো নাকি? :(("

ভালো পোষ্ট। দেরীতে হলেও পড়লাম।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ! দেরিতে হলেও তো হলো! :)

২৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
ম্যাভেরিক বলেছেন: বড়ই সৌন্দর্য পোস্ট, পুরাতন হয় না। :)
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: হা হা ! আপনি ও দেখি ব্লগের ভাষা আয়ত্ত করে ফেলেছেন! আমোদিত হলাম! ধন্যবাদ!

৩০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
শ্যোন বলেছেন: এ ভাইজান...প্রফাইল পিকচারে যার ছবি দিয়া রাখসেন সেই Huey Freeman এর একটা "boondocks" এর এপিছড-ও কি দেখসেন? না দেইখা থাকলে দেইখেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: না ভাই, দেখিনাই তো! আছে নাকি আপনার কাছে?
ধন্যবাদ! :)

৩১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
মেহরাব শাহরিয়ার বলেছেন: কোন গুরু লিখছে না বলে আপনিও লেখা বন্ধ করে দিলেন ?
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: লেখা আসতেছে না! :(

দুই লাইন লিখে ড্রাফট করে ফেলি! তোমার লেখা কাল সব পড়বো এই ছুটিতে প্ল্যান আছে! :)

৩২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
রথে চেপে এলাম বলেছেন: ওরে....!!! কত্ত আদব জানে রে!!!!!!
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: ঈদ মোবারক!

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: ঈদ মোবারক :)

 

মোট সময় লেগেছে ১.০১০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তেমন ভাবে এখানে আর নেই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই