আমার নিজের লেখা কিছু কৌতুক
জানি, এগুলো খুব হাসির না, তবে কষ্ট করে নিজে লিখেছি তো...তাই শেয়ার না করে পারলাম না। ভালো লাগলে লাইক দিবেন। আর প্লিজ কপি করবেন না (কারন আমি কপি করিনাই)।
১। পথচারীঃ কি ভাই? আপনে ফুটপাতে কি করেন?
মটর সাইকেল চালকঃ (বিনয়ের সাথে) ভাই এত রাগ করেন কেন? আপনারা যখন রাস্তা দিয়া হাটেন তখনতো আর আমরা এমন করি না
২। আজ আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কে যাই। পুরা অফিসে ১ টা ক্লায়েন্টও নাই। আমি মনেহয় তাদের প্রথম এবং সারাদিনের একমাত্র ক্লায়েন্ট। সারাদিনে একজন ক্লায়েন্ট কে পেয়ে সিকিউরিটি গার্ড আমাকে একটা কড়া সেলুট মারল। ক্যাশিয়ার আমাকে দেখে খুশিতে হাসি মুখে জিজ্ঞেস করলঃ কি লাগবে স্যার? আমি বললামঃ আমাকে এই এক হাজার টাকার নোটটার ভাংতি দিবেন প্লিজ?
৩। চাকরীটা আমার চলে গেছে বেলা শুনছো?
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও বিয়ে তুমি করছ না।
৪। দুই বন্ধুর দেখা হল ইউনিভারসিটি ক্যম্পাসে। একজন ইংলিশ মিডিয়াম থেকে আর আরেকজন বাংলা মিডিয়াম থেকে লিখা পড়া করে ইউনিভারসিটিতে ভর্তি হয়েছে।
বাংলা মিডিয়ামের ছেলেঃ Hey wassup dude? howz life?
ইংলিশ মিডিয়ামের ছেলেঃ কিরে!!! এইতো দোস্ত। তোর কি অবস্থা?
৫। মেয়েদের পটানোর একটা অভিনব পদ্ধতীঃ
ছেলেঃ হেলো, সাদিয়া বলছেন?
মেয়েঃ জি
ছেলেঃ Hi! This is RJ Nawaf from Radio Foorty. আপনি কি গ্রামীন ফোনের গ্রাহক?
মেয়েঃ জি
ছেলেঃ Congratulation!!! আপনি আমাদের লাকি বন্ধু হিসেবে সিলেক্টেড হয়েছেন। আপনার আর আমার কথপকথন সরাসরি সমপ্রচার করা হবে রেডিও ফুরতি তে ঠিক ৪ টার সময় ৩১ ফেব্রুয়ারী তে। আমার সাথে আড্ডা দিলে আপনি পেতে পারেন আকর্ষণীয় গিফট। আপনি কি রেডিও ফুরতির সাথে আড্ডা দিতে প্রস্তুত?
মেয়েঃ WOW!!! Sure!!!
ছেলেঃ তো সাদিয়া আপনি কি করেন?
মেয়েঃ আমি সিটি কলেজে পড়ি।
ছেলেঃ আপনার বাবা কি করেন?
মেয়েঃ উনি পুলিশের কমিশনার।
মেয়েঃ হ্যালো
মেয়েঃ হ্যালো
মেয়েঃ হ্যালো, সুনতে পাচ্ছেন?
মেয়েঃ হ্যালো!!! ধ্যাত লাইন টা কেটে গেল।
মেয়েঃ হ্যালো। হ্যালো।
৬। আমার ছাত্রীর পাঠ্যবই হুমায়ুন আহমেদের লিখা হলে সে পরিক্ষায় এ+ পেত।
৭। প্রতিবছর বাংলা একাডেমী অনেক কঠর পরিশ্রম করে বাংলা অভিধান Update করে। এইতো মাত্র কয়েকদিন আগে তারা ২০১৩ সালের বাংলা অভিধান Update করা শেষ করল। প্রিন্ট করাও শেষ। কিন্তু আজ (১৯ ডিসেম্বর) তাদের সবার মাথায় যেন একটা বাজ পড়ল। কারন আজ মুহিত বলেছেন, “পদ্মা প্রকল্প দুর্নীতি নয়; সড়যন্ত্র”
৮। স্কুলে থাকতে আমি এক কর্নেলের মেয়ের প্রেমে পড়েছিলাম। প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে যখন আমায় নাকচ করে, আমি তাকে একটা অনুরোধ করেছিলাম। বলেছিলাম সে যেন আমাকে কখনো ভুলে না যায়, আমার ভালবাসার আলো আমি কোনদিন নিভতে দেব না। আজ ১৫ বছর পর আমি তাকে বসুন্ধরা শপিং মলে দেখেছি। ও এখন বিশাল মুটকি হইয়া গেছে......I changed my mind now...দূরে গিয়া মর শালি...ট্রু-লাভ এর খ্যাতা কিলাই আমি।
৯। লেখকঃ দোস্ত আমি একটা গল্প লিখছি। একটু রিভিউ করে দিবি?
বন্ধুঃ কত বড় গল্প টা?
লেখকঃ মাত্র ৪০ পাতা
বন্ধুঃ ওকে, লিঙ্ক টা দে।
লেখকঃhttps://www.xyz/abc/def/ghijklmnopqrst.php/bd.com
২০ সেকেন্ড পর......
বন্ধুঃ জোস হইসে মামা!
লেখকঃ থ্যাংকস দোস্ত
প্রতিদিন আরো কৌতুক দেখার জন্য আমাকে ফেসবুকে সাবস্ক্রাইব করুন।
http://www.facebook.com/zunumia

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




