somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় মিউজিশিয়ান: Joe Satriani

২০ শে জুন, ২০০৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গীটার যখন বাজাতে শুরু করি তখন ঢাকায় ক্রেজ চলছে মেটাল মিউজিকের। আসলে শুধু ঢাকায় না বরং সারা বিশ্ব জুড়েই। আমার বন্ধু হাসান, না না আর্কের হাসান নয় - অনেক সম্ভাবনা নিয়ে হারিয়ে যাওয়া হাসান - সে ছিল আমার গীটার শেখার অনুপ্রেরনা। এবং গাইডও বলা যায়।

গীটার ধরেছি আমি বহু দেরীতে। ইন্টারমিডিয়েটের শেষের দিকে। বাচ্চু জেমসের গানগুলো তখন একটু একটু বাজাতে পারি। আর হাসান মাঝে মাঝে কিছু লেসন দিত। ওর সাথে থেকে থেকে আমি তখন মেটালিকা, আয়রন মেইডেন, মেগাডেথ এইসব শোনা শুরু করেছি। একটু একটু চুল বড় রাখা শুরু করেছি। সিগারেট টানতে টানতে মোটামুটি চেইন স্মোকারের পযর্ায়ে চলে গেছি।

এমন সময় পরিচয় সবুজ নামের এক ছেলের সাথে। আমার সবসময়ের ফ্যান আমার ছোট ভাই। আমি যাই করি সে সেটাতে মুগ্ধ। আমার ছোট ভাই বোধকরি কারো কাছে গল্প করেছিল যে আমি খুব ভাল গীটার বাজাই। সেটা সবুজের কানে পৌছালে আমার ভাইয়ের সাথে আমাদের বাসায় আসে। এসে তো সে টের পেল আমি তখনও নাদান। তো সবুজ তখন উলটো আমাকে কিছু জ্ঞান ট্যান দান করল। সবুজ তখনই খুব ভাল বাজাত। আর ও শুনত মূলত ইনসট্রুমেন্টাল জেনেরি।

আস্তে আস্তে সবুজের সাথে ঘনিষ্টতা বাড়ল। তখন সবুজ আমাকে কিছু গান শুনতে দিল জো স্যাটরিয়ানির। আরো কিছু ভাল গীটার প্লেয়ারের মিউজিকের সাথে পরিচয় তখন। কিন্তু জো এর মিউজিক সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

জো এর গীটারে পর্দাপন 14 বছর বয়সে যখন জিমি হ্যানড্রিক্স নামে একজন গীটার লিজেন্ড মারা যান তখন। জো ফুটবল খেলছিল - ক্যাপ্টেনের কাছে এসে বলল আমি আর ফুটবল খেলবো না - গীটার বাজাবো। সেই তার শুরু।

বিভিন্ন ধরনের গীটার টেকনিকে জো হচ্ছে অসাধারান। বেশ কিছু নতুন টেকনিকের আবিষ্কারক ও সে। তার ছাত্রদের মাঝে অনেক নামকরা লোকও আছে - স্টিভ ভেই থেকে শুরু করে কার্ক হ্যামেট (মেটালিকা)। জো এর নামে বিখ্যাত গীটার কোম্পানী আইবানেজের একটি গীটার সিরিজও আছে। এখন সে ক্যালিফোর্নিয়ার কোন একটি কলেজে গীটার বিষয়ে উচ্চতর শিক্ষা দিয়ে থাকে।

জো যখন শুধু গীটার সোলো দিয়ে একটি এলবাম করার চিন্তা করে তখন এটা কিন্তু এক বড়সড় ব্যতিক্রম ছিল। কোন কথা ছাড়া শুধু মাত্র গীটার মিউজিক কতজন শুনবে সেটা ভেবে অনেক প্রডিউসার এগিয়ে আসতে সাহস পাননি। শেষ পর্যন্ত তার ডেমো এলবাম শুনে একজন প্রডিউসার সাহস করে এগিয়ে আসেন। এরপর বাকিটা ইতিহাস।

আসলে প্রযুক্তির সহজলভ্যতা এবং সস্তায় এলবাম বের করবার ক্ষমতা এই ধরনের পরীক্ষামূলক কাজ করবার সুযোগ করে দিয়েছে। জিমি হ্যানড্রিক্স সহ আরো অনেকে কিন্তু মূলত গীটার শিল্পি ছিলেন। কিন্তু এরকম পদক্ষেপ নিতে পারেননি। তারা জন্মেছিলেন ভুল সময়ে।

জোয়ের বৌ রুবিনা কে নিয়ে কম্পোজ করা বেশ কিছু সফট মিউজিক আছে। অসাধারন সেগুলোর কম্পোজিশন। এর মধ্যে Rubina's Blue Sky Happiness, Always with you, always with me সহ আরো অনেক গুলো রয়েছে। ইদানীং বাংলা কিছু নাটকে জো এর মিউজিক গুলো মেরে দিতে দেখলে খুব খারাপ লাগে।

আমার গীটার হারিয়ে গেছে। হারিয়ে যায়নি জো স্যাটরিয়ানি। এখনও সুযোগ পেলেই মেতে থাকি জো এর মিউজিক নিয়ে।


ওয়েবসাইট
http://en.wikipedia.org/wiki/Joe_Satriani
http://www.satriani.com/
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

×