বাংলা ব্যান্ড Stoic Bliss!
২০ শে মে, ২০০৬ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসলে ব্যান্ডটিকে বাংলা বলা যাবে কিনা সে বিষয়ে আমার বেশ সন্দেহ আছে। পশ্চিমা আফিক্রান-আমেরিকান সংস্কৃতির প্রভাবে প্রবাসী বাঙালীদের প্রথম জেনারেশনদের তৈরী করা একটি গ্রুপ এই Stoic Bliss। তাদের প্রথম এলবাম Light Years Ahead শুনেছি বেশ কিছুদিন আগেই। আমার থ্র্যাশ আর ডেথ মেটাল এ অভ্যাস আছে তাই আমার কাছে খারাপ লাগেনি (বরং ভালই লেগেছে) গানগুলি।
ধারনা করছিলাম বাংলাদেশের নতুন প্রজন্ম গানগুলিকে নিবে খুব দ্রুত আর পুরাতন প্রজন্ম ছিঃ ছিঃ করবে। সেটা জানতে আমার খালাত ভাই দশম শ্রেনীর ছাত্র সোহানকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। সে উত্তেজিত হয়ে বলল সে নাকি গানগুলো এলবাম আকারে বার হবার আগেই শুনেছে। এলবামটা বের হবার পর পর নাকি বাজেয়াপ্ত করা হয়, পরে তারা কিছু সংশোধন করে আবার বাজারজাত করে। সম্ভবতঃ কিছু এবিউসিভ ল্যাঙ্গুয়েজ কাটছাট করে আবার বের করে তারা।
ব্যাপারটা আমার কাছে অবাক লাগেনি। আমরা এত সহজে নতুন জিনিস মেনে নিতে পারলে তো আর কথাই ছিলনা। যতই এবিউসিভ, নিগাজ সংস হোক না কেন প্রজন্ম বদলাবেই এবং জন্ম দেবে নতুন নতুন আইডিয়ার। সময়কেই ঠিক করতে দিন কে টিকবে কে টিকবে না সেটার সিদ্ধান্ত নেবার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন