রোমান পোলানস্কির পিয়ানিস্ট
০৫ ই জুলাই, ২০০৬ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোমান পোলানস্কির পিয়ানিস্ট দেখতে দেখতে ভাবছিলাম, একজন শিল্পী আর একজন সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টার মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। খাদ্য ও পানির নির্মম সংকটের মধ্যে একজন শিল্পীর কাতর পরিণতির সঙ্গে সাধারণ মানুষের কোনো পার্থক্য নেই। প্রথম প্রথম একটু একঘেয়ে লাগলেও শেষ পর্যন্ত পোলানস্কির পিয়ানিস্ট মর্মান্তিক, জোস, মারাত্মক। দ্্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পোলন্ডে আটকা পড়া ইহুদী পরিবারগুলোর একটি এই ছবির কেন্দ্রীয় বিষয়। এই পরিবারের এক সন্তান পিয়ানিস্ট। পোলান্ড দখল করে নেয় নাজিরা। নানা ঘটনার মধ্য দিয়ে অতিকষ্টে পরিবারটি পোলান্ড ছেড়ে যেতে পারলেও যেতে পারে না পিয়ানিস্ট। থেকে যায় নাজি অধিকৃত শহরে। তাদের কাজ করে। লুকিয়ে থাকে শত্রুপক্ষের বন্ধুভাবাপন্ন বাড়িতে। পরিত্যক্ত হাসপাতালে। শেষ পর্যন্ত বোমা বিধ্বস্ত পোড়ো বাড়িতে। এই পোড়ো বাড়িতেই তার খোঁজ পায় এক নাজি অফিসার। পোড়ো বাড়ির এক পরিত্যক্ত পিয়ানোতে সুর শোনায় তাকে পিয়ানিস্ট। দুজনের এক অদ্ভূত গোপন সম্পর্ক গড়ে ওঠে। পোলান্ড ছেড়ে যাবার সময় তাকে খাবার ও কোট দিয়ে যায় অফিসার। এ ভালোবাসা একজন শিল্পীরসিকের শিল্পীর প্রতি ভালোবাস।
শেষ পর্যন্ত পিয়ানিস্ট বেঁচে গেলেও আর্মি অফিসারটি বন্দী হয় রাশান সৈন্যদের হাতে।
148 মিনিটের পিয়ানিস্ট ছবিটি তৈরি হয়েছে 2002 সালে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন