দি কিং অব মাস্কস
১৯ শে জুলাই, ২০০৬ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ভাল লেগেছিল ছবিটা দেখে। চীনের ছবি। পরিচালক তিয়ান মিং উ। এক বৃদ্ধ স্ট্রিট পারফরমারের কাহিনী। রীতিমতো ম্যাজিক জানে এই বুড়ো। নানা রকমের মুখোশের সাহায্যে তাক লাগানো খেলা দেখাতে জানে। কিন্তুএই ট্রাজিশনাল আর্ট সেই জানে একমাত্র। সে মারা গেলে আর কেউ থাকবে না যে কিনা এই খেলা দেখাতে জানে। আর নিয়ম অনুসারে নিজের উত্তরসুরি ছাড়া আর কাউকে শেখাতেও পারে না সে। কিন্তু নৌকায় বসবাসকারী এই শিল্পীর উত্তরাধিকার নেই কেউ। বড় যাত্রা দল সিচুয়ান অপেরা থেকে তাকে প্রস্তাব দেয়া হয় যাতে সে তাদের দলে যোগ দেয় কিন্তু বুড়ো ওয়াঙ রাশভারি নিজের মতো করেই তার চর্চা চালিয়ে যেতে আগ্রহী। নিজের উত্তরাধিকারী হিসাবে সে একটি ছেলেকে দত্তক হিসাবে কিনে নেয়। কিন্তু একদিন জানতে পারে সেই ডগি আসলে ছেলে নয় মেয়ে। তখন নিয়ম মতোই আর তাকে ম্যাজিক শেখাতে পারে না ওয়াঙ। এর মধ্যেই ষড়যত্রের শিকার হয়ে ওয়াঙ কারবন্দী হয়। তখন ডগি, পোষা বানর আর সিচুয়ান অপেরার বিখ্যাত অভিনেতা মিলে তাকে মুক্ত করে। ডগির মানসিকতায় মুগ্ধ হয়ে ওয়াঙ সিদ্ধান্ত নেয়, নিয়ম ভঙ্গ করে হলেও তাকে এই মাস্ক আর্ট শেখাবে সে। চাইনিজ লাইফ স্টাইল, ম্যাজিক আর ট্রাডিশন মিলিয়ে জমজমাট এক ছবি।
রিলিজ হয়েছিল 1996 সালে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন