somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামপ্রতিক স্বদেশীয় রাজনৈতিক গোলযোগ : আসুন বই পড়ি

২৯ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চারদিকে খালি হাউকাউ। রসালাপ, পত্রালাপ, টেলিআলাপ, প্রেমালাপ, আর হালে যোগ হয়েছে "সংলাপ"। সবকিছুর গ্যাড়াকলে পড়ে আমজনতার অবস্থা আমসত্ত্ব, বেরাছ্যারা কাহিনীতে দেশের রাজনৈতিক প্রাঙণ ভিসুভিয়াসের মতো জ্বলোনন্মুখ।

মহা টেনশনে পড়ে সারা রাত কাইজ হয়ে পড়ে থেকে একেকটা ভোরের প্রতীক্ষায় প্রহর গুনছে পাবলিক। কবে যে শেষ হবে নটরাজদের এই নাটকের, তা কে বলে দিবে!

একবার বঙ্গভবন, একবার গনভবন, একবার পলটন, একবার গুলিস্তান, একবার সংসদ তো একবার বায়তুল মোকাররামের উত্তর গেট- এই করে করে যখন সাংবাদিকদের নাভিশ্বাস চরমে ঠিক তখনই দেশের অন্যতম "প্রেমবুইরা" (লাভার বয় আছে, লাভার ওলডম্যান আছে কি?) এন্টারটেইন করতে এগিয়ে এলেন। মাঝরাতে বিমানবন্দরে হলো নাটকেরও বাপ। ইনফ্যাক্ট বাংলা সিনেমাকেও হার মানায়।

গোত্তা দিয়ে ঘুরে গেলো জনগনের ক্যামেরার ফোকাস। দেশজুড়ে ঢিশুম ঢিশুম দেখে একটু আগেও শংকিত জনতা এবার একটু নড়েচড়ে বসলো। বাব্বাহ, ভালোবাসার আব্বার তাইলে এই কারসাজি? হুমমমম, পকেট থেকে লাল গোলাপের বদলে লাল রঙের এনসিআর পেপারের বিমানের টিকিট বের হলো তাঁর।

বেকুব পাবলিক বুঝে না, তেঁনার বৈদেশ যাওয়াটা কতোটা জরুরী। মঈণ-মিলার জন্য নতুন কাহিনী আমদানী করা দরকার। দেশের যে অবস্থা তাতে তো কেবল দুই বেপর্দা মহিলার প্রায় চুলাচুলি কন্ডিশনকে দূর থেকে শশ্রু দুলিয়ে হাত তালি দিয়ে যাচ্ছে কুতুবের দল।

এইসব তো আর নতুন কিছু না আমাদের দেশে! অহরহ ঘটে আসছে, একেকবার মনেহয় এই গনতান্ত্রিক পঁচা চটপটি খেয়ে আমাদের পেটের তেরটা বাজানোর চাইতে সামরিক জান্তাদের ফ্রেশ হারামী মার্কা পাটিসাপটা খাওয়া অনেক ভালো। কারণ বাঙালীকে সমাজ বদলানোর ধারণায় আনা যাবে না অতি সহসা!

যাক, সব চুলায় যাক, আমরা আমজনতা দ্্বার রুদ্ধ করে বই পড়া শুরু করে দিতে পারি। আমাদের রাজনৈতিক নেতা, তাদের চেলা চামুন্ডারা আমাদের সাথে বেঈমাণী করলেও, আমাদের চামরা দিয়ে চটি বানিয়ে তারা হনহন করে হেঁটে গেলেও আমাদের কষ্ট লাগবেনা যদি পাশে একটা ভালো বই (বউ না) থাকে আর আমরা তার পরতে পরতে অক্ষরের যাদু অনুভব করতে পারি।

সো হোয়াট ইউ আর ওয়েটিং ফর? তুলে নিন যেকোন বই, শুরু করুণ পড়া...

আমি হাতে নিচ্ছি GB eBUv .... আপনারাও ইচ্ছে করলে একটা ট্রাই দিতে পারেণ। ঠকবেন না, এটা অন্তত বলতে পারি। আর যদি নেহায়েৎ ভালো লেগেই যায় তাহলে একটা নিদেন ধন্যবাদ দিয়েন না এই গরীবকে!

অসহায় দেশটার অসহায় এই নাগরিক ধন্যবাদের পরিবর্তে দেশটার জন্য খানিক করুণা ভিক্ষা চায় সবার!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৫:৫২
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×