| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলিমুদ্দি দফাদার
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার। কোরিয়ান লোকাল কারেন্সির কোন ভ্যালু নেই পাশাপাশি বেইসের ভিতরে সকল আইন আমেরিকান ফেডারেল ল্য ধারা নিয়ন্ত্রিত। কিছু হাম্বি গাড়ি (মিলিটারি সাজোয়া যান) পার্ক করা দেখলাম। বিষয়গুলো আমার কাছে একেবারে নতুন।
যাইহোক কোরিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন ভাইয়ের ভাগিনা সেই ঘাঁটিতে দোভাষী হিসেবে কাজ করে। কো-ইনসিডেন্টলী আমেরিকা থেকে তাকে এই বেইসে পাঠানো হয়। সেই ছেলের আমন্ত্রণে স্পেশাল পাস নিয়ে বেইসে কিছু সময় কাটানোর সুযোগ হয় ২০২২ সালে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের দামাদোল সবে মাত্র শুরু। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলাপচারিতায় ছেলেটি বলে, মামা আমেরিকা বাংলাদেশকে ও ধরবে!!!!
আমি অবশ্য ভিতর ভিতর একটু তাচ্ছিল্যের হাসি দিলাম। পেন্টাগনের যদি বাংলাদেশ কে ধরার কোন পরিকল্পনা ও থাকে সেটা নিশ্চয়ই কোন দোভাষী বা রুট লেভেলের সৈনিকের জানা কথা নয়।
এরপর জুলাই ২৪ নতুন দিনের নতুন বন্দোবস্ত কতো কি ঘটে গেল এদেশে।
সেদিন এক পডকাষ্টে আধ্যাত্মিক গুরু ফরহাদ মজহার বলছে "এক দফার ঘোষনা দিতে সমন্বয়করা ভয় পাচ্ছিলো। ৩ আগষ্ট আমেরিকান এমব্যাসি থেকে এই ঘোষনা দেওয়ার জন্যে অনবরত চাপ আসতে থাকে"।
আরব বসন্ত, ইরানে আন্দোলনের জোড়ে ২০১৯ ও ২০২৬ সালের কয়েক হাজার মানুষ হত্যার মতো বিষয়গুলো ছিলো মার্কিন প্লট...
০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:০৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বিষয়টি নন অফিসিয়ালি অনেকেই জানে । আরব বসন্তের বিষয়টি ওবামা প্রশাসন প্রকাশ্যে
মার্কিন সমর্থনের কথা প্রেস বিফ্রিংয়ে বলেছেন। ইরানের গনবিক্ষোভ মার্কিন প্রশাসন ছিলো নিশ্চুপ।
জুলাই আন্দোলন শেষের দিকে হয়তো দেশীয় গোয়েন্দা সংস্থা পরাশক্তির উপস্থিতি টের পেয়েছিলো...
২|
০২ রা নভেম্বর, ২০২৬ ভোর ৫:২৫
মাথা পাগলা বলেছেন: অথচ শেখ হাসিনার উপদেষ্টারা ধরতে পারে নাই। উল্টা তখন তারা এমন কথা বলেছিলো যাতে সাধারন মানুষ আরও ক্ষেপে যায়।
০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:২১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
উপদেষ্টা তো বহুদূর! শেখ হাসিনা ও গোয়েন্দা সংস্থার লোকজন নিজেরা জানতো কিনা সন্দেহ আছে? প্রথম কোটা আর নিরাপদ সড়ক আন্দোলন মতোই জুলাই শুরু হয়েছে। এই জন্য আওয়ামী নেতৃবৃন্দ ইহা গায়ে মাখেননি।
৩|
০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৩
শ্রাবণধারা বলেছেন: এনসিপির নেতারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে গোপনে মিটিং করতে গিয়েছিল, মনে আছে? অবশ্য সেটা ৫ই আগস্টের পরে।
ভারতের নেহা বোরার মতো ছাত্র আন্দোলনের নেত্রীও পিটার হাসের লেভেলের আমেরিকান কর্মকর্তাকে কানে ধরে ফিরতি বিমানে দেশে পাঠিয়ে দেওয়ার মতো নৈতিক শক্তি রাখে। আর সেখানে আমাদের এনসিপির নেতারা হাসের কোলে বসে মিটিং করতে গিয়েছিল! সময় হলে এই আমেরিকাই এই জামাতীদের আবার ফ্লাশ করে দিবে!
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:৫১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এনসিপির নেতারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে গোপনে মিটিং করতে গিয়েছিল, মনে আছে? অবশ্য সেটা ৫ই আগস্টের পরে।. হ্যাঁ মনে আছে জারা আস্পি সহ, সম্ভবত জুলাই সনদ স্বাক্ষরে দিন।
ভারতের নেহা বোরার মতো ছাত্র আন্দোলনের নেত্রীও পিটার হাসের লেভেলের আমেরিকান কর্মকর্তাকে কানে ধরে ফিরতি বিমানে দেশে পাঠিয়ে দেওয়ার মতো নৈতিক শক্তি রাখে। ভারতে এখনো শক্তিশালী কিছু ইনস্টিটিউট আছে; যেখানে পড়াশোনার পাশাপাশি নীতি নৈতিকতা, দেশপ্রেম, সামাজিক মুল্যবোধর প্রতি শিক্ষার্থীরা উদ্ধোধ হয়...
৪|
০২ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: খেলা এখনও শেষ হয়নি। অপেক্ষা করুন আর দেখুন।
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমি চাই খেলা আরো চলুক....
৫|
০২ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: মনে হয় না মোশারফ করিম এই কথা বলেছেন । ফরহাদ মজহার এবং ফরিদা বানু কে দেখলাম লালনের মাজারে গিয়ে গান-বাজনা করছে ।
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মনে হয় না মোশারফ করিম এই কথা বলেছেন । আমার ও এমন টা মনে হয়েছে। কিন্তু এটাই আসলে এখন আমার মতো অনেক মানুষের মনের কথা। মজহর সম্ভবত ভয়ে আছে তাই ফ্রুটিকা খেয়ে সত্য বলে দিচ্ছে....
৬|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১২:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক বিচক্ষণ মানুষও এই ফাঁদ বুঝতে পারেনি। ধীরেধীরে সব পরিষ্কার হচ্ছে। সমন্বয়করা স্বীকারও করছে।
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১২:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
তৃতীয় বিশ্বের কোন সরকার কে সাধারণ জনগন বিশ্বাস করে না। বাংলাদেশে তো মনে হয় কোন কালেই করেনি। এদেশে সাংবাদিক, বুদ্ধিজীবী, কলাকৌশলী, নীতিনির্ধারক সবাই অসৎ। এজন্য কান্তিকলে সাধারণ জনগন ভালো-মন্দ বিচার করতে পারে না...
৭|
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মুক্তিযুদ্ধের প্রতি কথা বলা অন্যায় না তবে চেতনা বানিয়ে ব্যবসা বড়ই অন্যায় এবং বিধ্বংসী। আমাকে দেখে রাগ করলেন কি?
ধন্যবাদ ভালো থাকুন নিরন্তর।
০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমাকে দেখে রাগ করলেন কি? মশিউর ভাইয়ের আইডির অকাল প্রয়াণে আপনাদের নিরবতা আমাকে ব্যাথিত করেছে। ব্লগে হাউ কাউ পোষ্ট না থাকলে জমে না। আশাকরি ঊনি সামুতে ফিরে আসবেন....
শুকরিয়া নিরন্তর।
৮|
০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:০২
ঢাবিয়ান বলেছেন: এ আই সার্চ দিয়ে দেখলাম যে, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে ভুল করেছেন বলে যে ফটো কার্ড প্রচার করা হচ্ছে, তা সঠিক নয় এবং এটি একটি ভুয়া বা ভিত্তিহীন দাবি। ব্লগার কালবৈশাখির অনুপস্থিতিতে কি আপনি ব্লগীয় গোয়েবলস এর ভুমিকায় নামলেন ?
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরব বসন্ত, ইরানে আন্দোলনের জোড়ে ২০১৯ ও ২০২৬ সালের কয়েক হাজার
মানুষ হত্যার মতো বিষয়গুলো ছিলো মার্কিন প্লট...
............................................................................................................
বিষয়টি নন অফিসিয়ালি অনেকেই জানে ।
তথাপি পাগলা ট্রাম্প শান্তিতে নোবেল দাবী করে কিভাবে ?
পরপর দুইবার চেষ্টা করেও নোবেল না পাওয়ার বেদনা অনেক
সম্ভব হলে নরওয়েকে বোমা মেরে এখনই বিশ্ব থেকে বিদায় করে দেবে ।