নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে রেখো শীতরাত্রি , হিম - শীতল পাথর , মনে রেখো ঝরা পাতা , এই ভাঙা ঘরদোর ।

বাংলার জনপদ

বাংলার জনপদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নদোষ

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

রজনী সুনিবিড় ।
চতুর্দ্দিক নিরব ও স্থির ।
যুবক সুখ শয্যায় শায়িত ।
এহেন, নীরব মর্ত্ত শান্তি ভেদ করে অকস্মাৎ-
এক মায়াময়ী, মায়াবিনী অস্পরা সুন্দরী রমনী
তার স্বর্গসুখ বিলাতে সম্মুখে আনিত ।
তার রুপের শেষ নাই, সৌন্দর্যের তুলনা নাই ।
তার বেশ-বিন্যাসের উপমা নাই । তদুপরি-
তার নব নব অভিনয়, অভিমান ও অর্দ্ধস্ফুট নয়ন চাহনী
কতোনা হৃদয়গ্রাহী! প্রেমের এই বিপুল আয়োজন কতোনা মন মাতানী ।
এক্ষণে, যুবক কাম রিপুতে মহাসমারোহে উত্তেজিত ।
তার সারাটি দেহে আজ ঐ কামীয় বিদ্যুৎ সঞ্চালিত ।
চাহে কিসে তাকে প্রাণ ভরে ধরে রাখে ,
চাহে কিসে তাকে বক্ষ মাঝে চেপে ধরে ,
চাহে কিসে চরম কামরিপু চরিতার্থ করে ।
ঐ নির্য্যাস স্খলিত হলো-এহেন অকস্মাৎ
তার মন এখন অবসন্ন, মনে অনুতাপ ।
কল্পিত প্রেমের আশায়, ক্ষণিক সুখের নেশায়
কি করিল সে মিছামিছি-কার ভরসায় ।
মস্তক এখন দুর্বল, শরীর তার অপবিত্র ,
এটা-দুনিয়া সক্ত ব্যক্তির প্রকৃত চিত্র ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.