নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আক্রাব

আক্রাব › বিস্তারিত পোস্টঃ

পোড়া গন্ধ সহ্য হয়না

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

ধোঁয়াচ্ছন্ন পুরো জায়গায় কাউকে দেখা যাচ্ছে। বিভীষিকাময় পরিবেশ। যে যার মতো ছোটাছুটি করছেন। ছোট্ট একটা শিশু কান্না করছে। কেউ তাকে পায়ে পিষ্ট করেও বাঁচতে চেষ্টা করছেন। মুহুর্তেই আরো দাউদাউ করে জ্বলে উঠলো পুরো বাসটি। সাইরেন বাজিয়ে দমকল বাহিনী পানি মেরে যাচ্ছেন। অ্যাম্বুলেন্স এসেছে। একে একে আহতদের হাসপাতালেও নেয়া হচ্ছে। পুরো বাসটি কালো কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে তখনো ধোয়া ওঠছে। কালো পানি চুইয়ে পড়ছে। হঠ্যাৎ একজন চিৎকার করে ওঠলো ওইতো। ওইডা কি। স্পর্শে কিছুটা অস্ফুট শব্দ শোনা গেল। পোড়া চোখ তখনও তাকিয়ে ছিল মানবতার দিকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.