নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আক্রাব

আক্রাব › বিস্তারিত পোস্টঃ

গিনিপিগরাও রুখে দাঁড়াবে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

খাঁচায় ভরা ছোট প্রাণীগুলোকে দুধ দেয়া হয়েছে আর বাদাম। বড় বড় দাঁতে কেটে কেটে খাচ্ছে সেসব। মজায় মজায় প্রাণীগুলো তাদের মনিবকে ধন্যবাদ জানাচ্ছে। "কত ভালো আমাদের মালিক। প্রিয়প্রিয় খাবার খেতে পারি। তবে স্বাধীনভাবে চলা ফেরা করতে পারিনা।" এ কষ্টটা খুব বেশি। ইদুঁরগুলোর মনে। নিচে নেংটে ইদুঁর ধেড়ি ইদুর মোচওয়ালা ইদুঁররা আসে খাবারের খোঁজে। বিলেতি ইদুঁর তাদের তাড়িয়ে দেয়। মনে মনে ভাবে খাবারের একার ভাগ আমার। তবে আজ বিলেতি ইঁদুরগুলোর মন খারাপ। তারা ছুটতে পারেনা। মনের মতো করে। দুপুরে মালিক তাদের নীল রঙা পানির ইনজেকশন পুশ করলো। কিন্তু বিলেতি ইঁদুর ভাবলো তাদের তো কোন অসুখ নেই। তাহলে কেন ইনজেকশ? তবে মনে হয় মালিক ভালোর জন্য টিকা দিয়েছেন। আজকাল রোগবালাই এর আগেই। প্রতিরোধ। কিন্তু একি ঘন্টা কয়েক না যেতেই অবসন্ন পুরো শরীর। তীব্র জ্বালা শরীরে। ওপারে মালিক দেখছে তার পরিবর্তন। যন্ত্রণা আরো তীব্র হয়। চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তাহলে কি বিষ দিলো এতো ভালো মালিক। শরীর নিথর হতে লাগলো বিলেতি ইদুরগুলোর। কিন্তু তখনো নিচের ইঁদুরগুলো ছোটাছুটি করছে, মনের আনন্দে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.