| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

দুয়েক বছর আগের কথা। তিনশো ফিটে দৌড়াচ্ছি। ঠাঠা রোদের দিন। যার পর নেই তপ্ত আবহাওয়া। সকাল দশটার মতো বাজে। প্রচণ্ড গরমে ত্রাহিত্রাহি অবস্থা। এক পর্যায়ে দৌড় থামিয়ে হাটা শুরু করলাম। এ সময় একটা কেঁচো সামনে পড়লো। চাইলে সাবধানে পা ফেলে উপেক্ষা করে চলে যেতে পারতাম। কিন্তু সেটা না করে ইচ্ছাকৃতভাবেই পা দিয়ে মারিয়ে হত্যা করলাম! থেঁতলে গিয়েছিলো শরীর। ‘ক্যাৎ’ করে বিদঘুটে শব্দ হলো। হাটতে হাটতে পেরিয়ে যাচ্ছিলাম। এ সময় তীব্র অপরাধবোধ, পাপবোধ গ্রাস করলো আমাকে। এ কী করলাম! খুবই ভুল করেছি। অন্যায় করেছি। এটা কোনওরকমেই ঠিক হয়নি। এমন নয় যে, অসাবধানতাবশত ঘটে গেছে। না। ইচ্ছা করেই করেছি। একটা নিষ্পাপ জীবকে নিছক খেলার ছলে হত্যা করে বসলাম! যার দ্বারা আমার বা অন্য কারোই ক্ষতি হবার কোনওরূপ সম্ভাবনা ছিলো না। এই মহাসড়কের ঠাঠা রোদে পুড়ে পুড়ে যে জীবন সমাপ্ত হবার ছিলো। আমি হত্যা করলাম!
সত্যি, পরবর্তীতে খুবই অনুতপ্ত হয়েছিলাম। আমার সে মনোবেদনা আসলে ভাষায় প্রকাশ করবার নয়। প্রচন্ডরকম তীব্র সে অনুভব। সে বিদঘুটে শব্দ, সে বীভৎস মুহূর্তটি বারবার ফিরে আসছিলো। এখন লিখতে গিয়েও সে স্মৃতিচারণ করে আমি ব্যথিত, অনুতপ্ত। সেদিন সেখানে হাটতে হাটতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, পরবর্তীতে যতোদিনই বেঁচে থাকি, এরকম অন্যায়, অকাজ করবো না। প্রতিটি পদক্ষেপে সাবধান থাকবো।
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৬
অর্ক বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন।
২|
০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:২৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বুদ্ধ বলেছেন_ "সকল জীবে দয়া করো"
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৭
অর্ক বলেছেন: ভগবান বুদ্ধ! ধন্যবাদ।
৩|
০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:০০
মেহবুবা বলেছেন: তবে এই ঘটনার অনুতাপ থেকে যে উপলব্ধি তৈরী হোল না সেটা ভালো হোল।
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৭
অর্ক বলেছেন: জি সেটাই। জীবন শেখার জন্য সবসময়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:২৬
সুব্রত দত্ত বলেছেন: আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাই। আজ থেকে দুবছর আগের কৃতকর্ম আপনাকে এখনও পীড়া দেয়- এটা পাপমোচন অবশ্যই। ঐ ঘটনার পর থেকে যদি এখন পর্যন্ত এই ধরনের কাজ আর না করে থাকেন তাহলে সেটা তো দারুণ ব্যাপার। জানেন আমার ইঁদুর, তেলাপোকা- এসব মারতেও দ্বিধা হয়। আমি তাগিদ পাই না যদিও সমস্যা হয়।