নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দেহের রূপ একদিন নাই হয়ে যায়=

১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০২


ঝুলে যাবে চামড়া একদিন
বুড়ো হয়ে যাবো আমি
থাকবে নাকো ঠিক তখনি
হাসি ঠাট্টা আর পাগলামি।

চোখের নিচে পড়বে কালি
জরাজীর্ণ মুখটি আমার
বসবে এসে চুপিচুপি
দেহ ক্ষেতে রোগের খামার।

দন্ত আমার পড়বে ঝরে
চুলগুলো হায় যাবে পেকে
অন্যের উপর নির্ভরতা
ধরবে আমায় চুপটি ঝেঁকে।

যা ইচ্ছে তাই খেতে ইচ্ছে
ইচ্ছে দেব জলাঞ্জলি,
ফুটবে না আর দেহ শাখে
সুস্থতার এক সজীব কলি।

কেমন করে কাটবে সময়
বলবে না কেউ কথা এসে,
সবাই ব্যস্ত আমি একা;
একাকিত্বে যাবো ভেসে।

হাঁটুর শক্তি কমে যাবে
ঝাপসা হবে চোখের আলো,
বিষাদ জলে ভাসবো আমি
আর থাকবো না হয়তো ভালো।

সুস্থতা চাই প্রভুর কাছে
কষ্ট প্রভু দিয়ো গো কম
নিজের মত যেন আমি
ফেলতে পারি স্বস্তিতে দম।
====================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩২

শায়মা বলেছেন: তোমার জন্য মানে এই পোস্ট পড়ে এই গান মনে এলো

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কতদিন পর শুনলাম গানটা। কত শুনতাম আগে
চেোক্ষের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে...।
পুড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

ধন্যবাদ আপুন

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

বাজ ৩ বলেছেন: দেহের রূপ একদিন নাই হয়ে যায়,
সবুজ শ্যামল পাতা গুলো একদিন ঝরে যায়।
নতুন নতুন পাতায় আবার গাছগুলো যায় ছেয়ে,
পুরোনোরা আসেনাতো,আসেনা আর ফিরে।
হৃদয় আমার কান্না করে পুরোনো দিন পেতে,
মনটা আমার ব্যাকূল প্রায় সেই দিনেতে যেতে।
যখন আমরা শিশু ছিলাম খেলতাম সবাই মিলে,
গোল্লাছুট আর হা-ডু-ডুতে মেতে থাকতাম সবে,
ছেলে মেয়ে সবাই মিলে করতাম কত মজা,
স্কুলে না যেতে চাইলে মা দিত সাজা,
আমের দিনে আম খেতাম,জামের দিনে জাম,
কত গাছের ফল খেতাম,দিতাম না তার দাম।
এখন শুধু চিন্তা করি যেতে হবে কবরে,
এই জীবনের অর্থ খুঁজি গিয়ে চিন্তার গভীরে।
সবাই আমায় ছেরে দিবে থাকবো পরে একা,
প্রভূ তখন সাহায্য করে দিয়ো একটু দেখা।
রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়ো আমায়,
পাপ যতই করেছি প্রভু ভুলিনি কিন্তু তোমায়।
শয়তানেরই ধোঁকায় পরে হয়েছি কত বোকা,
পাপের সময় পাপী তখন হয় একটি খোকা।
সঠিক পথে চালাও প্রভূ,মাফ করে দাও মোরে,
পাপের পথে যেন না যাই,রেখো শক্ত করে ধরে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের আরও হিদায়াত দিন
তাঁর ইবাদতের পথে টেনে নিন

খুব সুন্দর লিখেছেন ভাইয়া
ভালো থাকুন

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৯

অর্ক বলেছেন: এইতো জীবন। সুইডিশ ব্যান্ড এ্যাবার দারুণ একটি গান আছে, চিকিটিটা। এক বান্ধবী তার জীবনের ওপর নিরাশ, বীতশ্রদ্ধ বান্ধবীকে বলে। সেখানে আছে,
Chiquitita, you and I cry
But the sun is still in the sky and shinin' above you
Let me hear you sing once more like you did before
Sing a new song, Chiquitita
Try once more like you did before
Sing a new song, Chiquitita...
আহা এ্যাবা! জীবনে আসলে আশা আনন্দ উদ্যম কখনও হারাতে নেই। মনের রঙে পৃথিবীকে দেখেন, পৃথিবীতে সবসময় বসন্তকাল। ভালো থাকবেন আপু। শুভকামনা থাকলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ জীবনের আশা উদ্যম হারাতে নেই। বেঁচে আছি আল্লাহর দয়ায়-তার তরে শেোকর গুজার করে চলে যাক দিন। তিনি যেন আমাদের হিদায়াতের পথ দেখান। আর বিগত গুনাহ মাফ করে দেন।

ধন্যবাদ অর্ক ভালো থাকুন

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪০

অধীতি বলেছেন: স্বস্তিতে দম ফেলতে পারাটাই জীবনের সাফল্য। অনেক অনেক ভালো থাকুন, স্বস্তিতে থাকুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন

ভালো থাকুন আপনিও

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলামিন১০৪ বলেছেন: বাংলার মেয়েরা বিয়ের পর রূপ নিয়ে মাথা ঘামায় না। কার ঘাড়ে কয়টা মাথা যে ২য় বিয়ে করবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য।
সংসার সামলাতেই সারা দিন চলে যায়। সময় কোথায় মেয়েরা নিজের যত্ন করবে

ধন্যবাদ আপনাকে

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



কেন গো এমন করুন রোদন
দেহের রূপ একদিন নাই হয়ে যায়
তবে জানেনইতো-
বয়স হলেই হয় না লোকে বুড়ো

যদিও ঝুলে যাবে চামড়া একদিন
পাকবে মাথার চুল
তবু কেন থামবে বলো
হাসি-ঠাট্টার দুল?

চোখের নিচে কালি পড়ুক
মুখে পড়ুক ভাঁজ
মনের আয়না মসৃণ থাকলে
কিসের বয়সের লাজ!

দাঁত যদি বা ঝরে পড়ে
চুলে রুপালি ঢেউ
মনের মাঝে বসন্ত থাকলে
বুড়ো কোথায় কেউ?

হাঁটুর জোর কমে এলেও
স্বপ্ন হবে না ক্ষয়
দেহটা শুধু বয়সী হবে
মনটা তরুণ রয়।

যা ইচ্ছে তাই খেতে না পারি
কিছু ইচ্ছে যাক থেমে
তবু কত গান বাকি আছে
জীবন-বীণার প্রেমে।

সবাই যদি ব্যস্ত হয়ে
নিজের পথে যায়
মনের মাঝে মানুষ থাকলে
একাকিত্ব কোথায়?

ঝাপসা যদি চোখের আলো
দৃষ্টি হবে গভীর
বছর যত বাড়ে তত
জীবন হয় সমৃদ্ধির।

বয়স কোনো শিকল নয় তো
বয়স জীবনের ফুল
দেহের চামড়া কুঁচকে গেলেও
মনের চামড়া মসৃণই রাখো
তবেই জীবন হবে কূল।

প্রভুর কাছে এইটুকু চাই
দেহে যতই ক্ষয়
মনের ভিতর শিশুটি যেন
শেষ নিঃশ্বাস অবধি রয়।

আপনার সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবুও ভালো আছি আলহামদুলিল্লাহ্
আমাদের ক্ষমা করে দেন যেন আমাদের আল্লাহ।

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া
ভালো থাকুন

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬

বাজ ৩ বলেছেন: সুন্দর কবিতা

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
............................................
তবুও এই নীরবতায় হেসো না আর বিষণ্ণতায়,
খুঁজে নাও আলোর কণা স্মৃতির কোনো রঙিন পাতায়।
একটা গান বা একটা বই, কিংবা খোলা আকাশ পানে,
একাকিত্ব মুছে যাবে নতুন কোনো সুরের টানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.