নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

একটি মিনি পোস্ট!

১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে বলছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। অথচ হলফনামায় দেখা যায় উনার জন্ম ১৯৭৮ সালে।

অনুরূপ বলা হয় "হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী", " বাংগালী জাতির পিতা"।
তার মানে যে জাতির জন্ম এক হাজার বছর আগে সে জাতির পিতার জন্ম ১৯২০ সালে,পুত্রের জন্মের ৯৫০ বছর পরে।


যে বাংগালী জাতীর জন্ম ১০০০ বছর আগে সেই জাতীর পিতার জন্ম তার ৯৫০ বছর পরে হয় কিভাবে?
বড়ই আচানক, বড়ই বিচিত্র!

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জাতির পিতা বা জাতির জনক পদবীটি কোনো নির্দিষ্ট বয়স বা বয়সের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি কোনো জৈবিক বা বয়সভিত্তিক ধারণা নয়, বরং কোনো দেশের বা জাতির স্বাধীনতা, গঠন এবং ইতিহাসে বিশেষ ও অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাজনৈতিক বা রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত একটি সম্মানজনক উপাধি।

২| ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৯

কলাবাগান১ বলেছেন: যে নিজের জন্ম নিয়েই দ্বিধানিত, সেই এই শ্বাশত/রেটোরিক্যাল কথা নিয়ে প্রশ্ন করে.....

৩| ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৮

নতুন বলেছেন: বাংলাদেশ জিনিসটা যে কি সেটা বুঝতে পারে যখন মানুষ দেশের বাইরে যায়।

নিজের একটা পাসপোর্ট, নিজের দেশ, একটা পতাকা, একটা বাড়ী এটা আমরা পাইতাম না যদি বঙ্গবন্ধ শেখ মুজিবরহমান তার ভুমিকা না রাখতেন।

উনি রাস্টনায়ক হিসেবে ব্যার্থ হলেও বাংলাদেশ সৃস্টির পেছনে তার অবদান কোন বাংলাদেশীরই অস্বীকার করার উপায় নাই।

দেশের বাইরে আমরা যারা আছি, তারা অন্য দেশের মানুষের পাশে নিজের পরিচয়ে মাথা উচু করতে বলতে পারি আমি বাংলাদেশী।

এটা বাংলাদেশীর জন্য বাবার মতনই একটা কাজ।

তাই শেখ হাসিনাকে অপছন্দ করার বা আমলীগের সন্ত্রাসের ঘৃনা করলে তাদের সাজা অবশ্যই চাইতে পারেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সব কিছুর উপরে রেখে সন্মান দিতে হবে।

৪| ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আদি পিতা আদম, এতোটুকু ঠিক আছে - কিছু করার নেই বা মেনে নিলাম। আমি আপনাকে প্রশ্ন করছি মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আঃ) কিভাবে হবে? কিভাবে সম্ভব?

৫| ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



লেখাটি চলার পথে গাড়িতে বসে মোবাইলে অনেক আগেই পাঠ করেছি বলে,
সে সময় কোন মন্তব্য লিখতে পারিনি ।
আপনার পুর্কেকার লেখায় দেখতে পেয়েছি আপনি ইতিহাসের অনেক অজানা বিষ্ময়কর তথ্য
সুন্দর করে তুলে এনে সুন্দর সচিত্র ব্লগ পোস্ট সাজাতে জানেন । তাই কামনা করি বাংগালীর
হাজার বছরের ইতিহাস তুলে ধরে দেখাবেন ইতিহাসে কোন বাংগালির সেরা কী কী অবদান
আছে যা তাদেরকে বা তাকে মর্যদার উচ্চতর আসনে বসাতে পারে । যাহোক, সকল গুণী
বাংগালীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা ।

শুভেচ্ছা রইল

৬| ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৩

বিজন রয় বলেছেন: আপনি হুট করে এমন একটি নির্বোধ টাইপের পোস্ট দিলেন কেন বুঝলাম না।
আমি জানি আপনি অনেক বুদ্ধি রাখেন, কিন্ত এমন পোস্ট!!

সম্ভবত মন থেকে করেন নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.