| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি খেতাম আর বোঝার চেষ্টা করতাম এরা আসলে কারা, কোথা থেকে এলো? এরা বর্তমানে আলোচিত নিজেদের নিরপেক্ষ দাবি করা শিক্ষার্থীদের মতো নিরপেক্ষ ছিলো কিনা ?
আমার বড় মামির কাছে শুনেছিলাম তিনি খুশিতে মিষ্টি বিতরণ করেছিলেন। আবার মামি এটাও বলেছিলেন, মুজিবুর রহমানকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ধরে নিয়ে ঝুলিয়ে দেয়ার প্ল্যান করছিল, তিনি পরিবারের সাথে বসে শেখ সাহেবের জন্য কুরআন খতম দিয়েছিলেন। মামি পরবর্তীতে জামায়াতের মহিলা রুকন হয়েছিলেন।
এদিকে আওয়ামী লীগের অনেকে অভিযোগ করে যে হাসানুল হক ইনু গং রাস্তায় লিফলেট বিতরণ করেছিলেন শেখ মুজিবের হত্যার পর। সেই ইনু আওয়ামী লীগের এমপি হয়ে বিন্দাস লাইফ কাটিয়ে এখন শ্রীঘরে।
একজন আত্মস্বীকৃত রাজাকার ওবায়দুল হক চেয়ারম্যান, ফেনী সোনাগাজীর, তার মুখে শুনেছিলাম শেখ মুজিব হত্যাকাণ্ডের পর তিনি গর্ত থেকে বের হয়ে এলাকায় ফিরে আসেন। এরপর বিদেশ চলে যান, দেশে ফিরে এরশাদ পিরিয়ডে চেয়ারম্যান হন। ভদ্রলোক বিন্দাস লাইফ কাটিয়েছেন। তিনি শেখ মুজিবকে স্বৈরশাসক বলতেন।
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৪
সৈয়দ কুতুব বলেছেন: মানুষ মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে । ঘরে ঘরে ডায়বেটিস ।
২|
১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪২
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সব থেকে বড় জামাত শিবিরের (তখন অন্যনামে ছিলো) বড় মিছিল ঢাকার রাজপথে হয়েছিলো । তো এখন বুঝে নিন মিষ্টি খাওয়ার লোকজন কারা ছিলো ।
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৪
সৈয়দ কুতুব বলেছেন: ইহা সঠিক হতে পারে।
৩|
১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৫
নিমো বলেছেন: বলেন কী? ব্লগের বিশিষ্ট পাতিহাসবিদ পাকিস্তানের জারজ রাজাকারের বাচ্চা জা-শি বিষ্ঠা মশিউর এখনও এ বিষয়ে কোন পোস্ট দেয় নি।
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: তিনি আশা করি শীঘ্রই আসিবেন ।
৪|
১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৩
মাথা পাগলা বলেছেন: মিষ্টি খেয়ে বোঝার চেষ্টা করতাম।
------------
আজকে আপোষহীন জননেত্রীর জন্মদিন। মিষ্টি খাওয়া ফরজ। আপনি মিষ্টি খেয়েছেন কিনা বলেন।
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: জন্মদিন পালন হারাম।
৫|
১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বাড়ি সোনাগাজী। আপনার কোথায়?
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: আমার বাড়ি চিটাগাং । সোনাগাজীতে রিলেটিভ রয়েছে ।
৬|
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪২
ঊণকৌটী বলেছেন: kutub ভাই মিষ্টি মোবারক, বেশি করে খাবেন, নূতন 24 এর স্বাধীনতা, আনন্দের আর সীমা নাই |
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: স্বাধীনতা আবার নতুন পুরান হয় নাকি।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: দেশের মানুষ তো এখন পেট ভরে মিষ্টি খাচ্ছে যা বাংলাদেশের স্বাধীনতার পর ২০২৪ এর ৫ ই আগস্ট পর্যন্ত খেতে পারতো না।
খা বাঙ্গু খা বাঙ্গু খা.....।