নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল অনেক ভোরে ,
শিমুল ফুটেছে, পলাশ ফুটেছে, কিংশুকও গাছে,
রাজামশাই ফুলের বাগান আলো করে আছে,
দূর্বল শরীর চিকন মিঞার, তাকে সাথে নিয়ে
চাচামিঞা চলছে ধীরে লাঠি ভর দিয়ে ।
তামিমের আসতে দেরী সাজছে বসে ঘরে ,
আইরিনের কসমেটিকস প্রায়ই চুরি করে ,
উধাও হয়ে ভাবছে ভাবুক পথে হল দেরী,
কবিতার খাতা তার কেটেছে সব জেরী
ক্লাসে বসে ভাবছে মুহিব কটা দেবে গোল,
ক্রিকেট খেলার বারটা কোথায় হচ্ছে গন্ডগোল,
নোবেল পেয়েও নোবেল জয়ীর মনটা ভরে নাই,
দানবাক্সে পয়সা ফেলে আরো কিছু চাই।
কালপুরুষ সুখীমানুষ আসে আগে আগে,
অনুবাদে সেরা নম্বর পারভেজের ভাগে।
অপরাজিতা, অপসরা পড়ে দিয়ে মন,
নন্দিনী বাংলা লেখায় সফলকাম হন।
ফেরারী পাখী আকাশেতে ওড়ে ডানা মেলে,
অচেনা সৈকতে যাবে চলে ব্লগ স্কুল ফেলে।
ছবি আকেঁ বসে শুধু পড়ছেনা রানা ,
ছন্নছাড়ার পেন্সিল ধরতে তার মানা।
নুশেরার টিফিনেতে কেক খাওয়া চাই,
সাজির সাথে মাসুদ রানা পড়ছে বসে তাই।
নাঈম, শামীম, মিল্টন লিখছে দিয়ে মন,
কৌশিক লতা আনল ছিঁড়ে ঘুরে কাশবন,
চোঁরকাটা লাগল বলে আবীর করে রাগ,
ক খ গ লিখতে গিয়ে সিটিজিতে দাগ।
রূপান্তর, বিবর্তনবাদ শেখেনা সব পাজি ,
সাঁজবাতির রূপকথা শুনতে সবাই রাজি।
আজনবী হয়ে থাকে নিলা আজ কেন যে?
এস্কিমো যীশুকে বলে ইগলু সে ভেঙ্গেছে।
কাঁকন পরা হাতে তার খুশবু ছড়ানো,
লীনা খোঁজে চোখের বালি বন্ধ করে পড়ানো।
পদক চুরির অপরাধে নাফিস পেলো শাস্তি,
এক পায়ে দাড়িয়ে থাকে কাঁধে নিয়ে ভিস্তি ।
চীন ঘুরে দেখে এল কত কি যে বাবুয়া ,
ডায়রীটা নিয়ে এল, পড়বে সব পড়ুয়া ,
ব্লগ স্কুল চলছে ভাল, চলবে আরো চলবে,
যার যা খুশী বলতে পার, সত্যি কথা বলবে।

(***(সুরভীছায়ার পোষ্ট, অনেক অনেক দিন আগের)

রাজা মশাই এবং কালপুরুষ পৃথিবীতে নেই, আল্লাহ তাঁদের শান্তি দান করুক সেই দুয়া করি।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৮

শায়মা বলেছেন: যদিও এখানে আমার জড়ুয়া বেহেনা আছে। আমি তখনও জন্মায়নি! তবুও কত কত মানুষকে মনে পড়ে গেলো!!

সুরভীছায়া কোথায় হারিয়ে গেলো!!
সহেলী আর সুরভীছায়া একই মানুষ ছিলো কিনা জানাও হলো না !!! :(

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৩

মেহবুবা বলেছেন: অপসরা আছে তো !
মনে হোল এ পাটাতন আগের মত যদি মুখরিত হোত !

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: একদা এককালের একটা ভাইব্র্যান্ট ব্লগের নমুনা হিসেবে চমৎকার!

১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৭

মেহবুবা বলেছেন: আরো কত জনের কথা মনে আসছে। সুরঞ্জনা নামে একজন ছিল চমৎকার লেখনী শক্তি, চিন্তা শক্তি। মাহী ফ্লোরা কবিতা লেখায় সিদ্ধ হস্ত। পরলোকগত ইমন জুবায়ের অত্যন্ত গুনী জ্ঞানী একজন ছিলেন। স্বপ্নজয় মেধাবী কুশলী ব্লগার। শান্তির দেবদূত ছিলেন একজন মজার লেখনী। এমন আরো অনেকে, সবাই প্রানবন্ত করে রাখতো আপন অনন্য ভঙ্গীমায় এ প্লাটফর্ম !

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

অপ্‌সরা বলেছেন: যাহা চলে যায়
তাহা ফিরিবার নয়!!!

কাজেই যতই চাপাচাপি করো পেডরোলো পাম্প ছাড়া আর কোনো গতি নাই!! :)

১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৯

মেহবুবা বলেছেন: তাই তো আশা করা ছেড়ে দিয়েছি।
তবু মাঝে মাঝে মনে হয় যারা বেঁচে আছেন, সুস্থ আছেন একটু সাড়া দিয়ে গেলে ভালো লাগত, একটু উঁকি দিয়ে যেত!

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৫

নীল-দর্পণ বলেছেন: ইস কী দারুন একটা সময়ের দারুন সব মানুষের নাম! চিকনা মিয়া সবাইকে 'মাইনাচ' দিতেন, রাজা মশাই বলতেন 'নে তোকে একটা স্বর্ন মুদ্রা দিলাম' । অবিশ্বাস্য লেগেছিলো রাজামশাই এর মারা যাবার খবরটা শুনে।

কফিহাউজ গানটার মত হয়ে গেছে এখন ব্লগ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২০

মেহবুবা বলেছেন: চিকন মিঞার আর কোনদিন স্বাস্থ্য ভালো হয়নি, কেমন ঢিলে একটা কোট ! মাইনাচ দিতে ওস্তাদ ছিল ! রাজা মশাই এর কথার মধ্যে আন্তরিকতা ছিল তাই তো ১টি স্বর্ণমুদ্রা পেয়ে ধন্য মনে হোত! ইমন জুবায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন জ্ঞান ভান্ডার নিয়ে!
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই....

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কতো ব্লগার এলেন, গেলেন,
ব্লগকে ফেলে একা!
সামুর বুকে আচড় কেটে,
পাবো কি তাদের দেখা!

তাদের দেখতে সাত সমুদ্র
পাড়ি দেওয়া চাই।
এমন সাহস না করে মডু,
তিনি দিয়েছেন 'বাই'।

এখন আমরাই মডুর হয়ে
কাজ-কর্ম চালাই,
ভালো কি মন্দ না ডরিয়ে
খাচ্ছি কুলফি মালাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩২

মেহবুবা বলেছেন: না দেখা কত কত ব্লগার আসলেই মনে আঁচড় কেটে কোথায় লুকিয়ে গেল ! একজন তারার হাসি নিকে ছিল, মনে ভাবতাম কখনো যদি দেখা পাই! আরেকজন লীনা দিলরুবা!
মডারেটর দের আর কিই বা করবার থাকে যখন আমরা আমাদের মত! মতামত যত।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতায় উল্লেখিত নামের কে কে এখনও ব্লগে আছেন? যারা নেই তারা কেনো নেই?


৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৮

আহমেদ জী এস বলেছেন: মেহবুবা,




কে বলেছে, ব্লগ ঝিমিয়ে গেছে ? ঠিক মতো নাড়া দিতে পারলে ঝিমুনি কেটে যাবেই।
ডঃ এম এ আলীর নাড়া দেয়া পোস্টের পরে পরেই ঝিমুনি কাটিয়ে এই যে আপনারা অনেকেই অনেক কথা নিয়ে আসছেন তা-ই বা কম কিসে!!!
অনেক আগের পোস্টটি নিয়ে এসে তেমন একটা নাড়া আপনিও কিন্তু দিয়ে গেলেন।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৪৪

অধীতি বলেছেন: আমি এগুলো পড়ি, কখনো গুগলে কোন বিষয় সার্চ দিলে পুরোনো পোস্ট আসে। সেগুলোর মন্তব্য দেখি। নস্টালজিয়ার অংশ হতে না পারলেও নস্টালজিক হতে সমস্যা কোথায়। ব্লগ সুন্দর। দুটো মন্তব্য পড়লেও তার মূল্য আছে।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

আমার কেন যেন মনে হচ্ছে ব্লগ ঝিমিয়ে পড়েছে।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডায়রীটা নিয়ে এল, পড়বে সব পড়ুয়া ,
ব্লগ স্কুল চলছে ভাল, চলবে আরো চলবে,
যার যা খুশী বলতে পার, সত্যি কথা বলবে।

...................................................
সামু ব্লগের ডায়েরী
=========================
ডায়েরীটা নিয়ে এলেন, পড়বে সব পড়ুয়া,
ব্লগ স্কুল চলছে ভালো, চলবে আরো চলবে,
যার যা খুশী বলতে পার, সত্যি কথা বলবে।

ভয় ডর ঝেড়ে ফেলে মেলো ডানা স্বপ্নের,
জ্ঞানের এই আঙিনায় কথা হবে সত্যের।
ভুল হোক, ঠিক হোক, ক্ষতি নেই শিখতে,
মন খুলে এসো আবার ব্লগে সবাই লিখতে।

কাগজ আর কলমের সীমানা তো টুটেছে,
ডিজিটাল পাতাতেও আলো আজ ফুটেছে।
জানার ও জানানোর চাকা অবারিত ঘুরবে,
এই বাংলার সামু ব্লগ . আরও উঁচুতে উড়বে।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৫

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লাগলো! তবে যে নাও (বাবুয়া) সেও আছে, যে আছে (জুলভার্ন)- সে নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.