নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহীনূর

মাহীনূর › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি!

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

অনুভূতি!!!
বেঁচে থাকাতে চাওয়ার জন্য দায়ী অনুভূতি।
অনুভূতিগুলোর মৌলিকতা আর যান্ত্রিকতার জন্যই আমরা বেঁচে থাকি।
অনুভূতিগুলো উঠে আসে কবিতার মাত্রাবৃত্ত ছন্দ কিংবা বিদ্রোহী অক্ষরবৃত্ত ছন্দ থেকে।
অনুভূতিগুলো নিকোটিনের স্টিক থেকে উঠে আসে কিনা জানি না,
তবে অনুভূতিগুলো উঠে আসে রাস্তার পাশের ভাঙা মাচার ক্যাফিন ভরা কাপ থেকে।
অনুভূতিগুলো উঠে আসে স্টেশনে পড়ে থাকা ট্রেনের ভাঙা কামড়ার জীবন গুলো থেকে।
অনুভূতিগুলো আসে ছোট্ট কামড়ায় থাকা পরিবারগুলোর ছোট ছোট সুখ গুলো দেখে।
ভালবাসার অনুভূতিগুলো আসে কানাগলির মাঝে সম্পাদিত নষ্ট ইচ্ছেগুলো থেকে।
ভালবাসার অনুভূতি গুলো আসে কিছু ছোট ছোট সপ্ন থেকে।
অনুভূতিগুলো আসে যান্ত্রিকতা থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থেকে।
অনুভূতিগুলো আসে সোডিয়াম লাইটের হলুদ আলো থেকে।অনুভূতিগুলো আসে কৃষ্ঞপক্ষের চাঁদ মৃত জোৎস্না থেকে।
আর এই অনুভূতিগুলোর জন্যই আমরা বেঁচে থাকি,বেঁচে থাকব..।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.