| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী। বর্তমানে একটি উন্নয়ন প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী।
বর্ষা আসে আষাঢ় মাসে
শ্রাবণটাও থাকে পাশে
বিলে-ঝিলে শাপলা হাসে
বর্ষা আসে আষাঢ় মাসে।।
গ্রীষ্ম শেষে বর্ষা আসে
মেঘ থৈ থৈ ঐ আকাশে
ঝমঝমিয়ে বৃষ্টি আসে
বর্ষা আসে গ্রীষ্ম শেষে।।
বর্ষা আসে রাণীর বেশে
ষড়ঋতু নদীর দেশে
শস্য শ্যামল পাখির দেশে
রাণীর বেশে বর্ষা আসে।।
বর্ষা এলেই বন্যা আসে
ঘোলা জলে স্বপ্ন ভাসে
দুর্নীতিবাজ আমলা হাসে
বর্ষা এলেই বন্যা আসে।।
©somewhere in net ltd.