| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী। বর্তমানে একটি উন্নয়ন প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী।
ভালো লাগে ছোট্ট নদী
পাল তোলা নাও, ঢেউয়ের দোল,
ভালো লাগে, ছোট্ট শিশু
তুলতুলে গাল, অবাক টোল।।
ভালো লাগে সহজ কথা
সরল মানুষ, সত্য বলা,
ভালো লাগে একা একা
শুধুই একা পথটি চলা।।
ভালো লাগে নিশিরাতে
আকাশ ভরা তারার মেলা,
ভালো লাগে অথৈ পানি
সাহসী লোক, কলার ভেলা।।
ভালো লাগে মাঝে মাঝে
কল্পনাতে হারিয়ে যাওয়া,
ভালো লাগে ছদ্মবেশের এ জমানায়
সাচ্চা লোকের দেখা পাওয়া।।
খারাপ লাগে মিথ্যা বলা
বাঁচাল মানুষ, ভন্ডামী আর লোভ-লালসা,
খারাপ লাগে সুবিধাবাদী
হৃদয়হীনের মিছেমিছি ভালোবাসা।।
খারাপ লাগে ছলচাতুরী, কপটতা
মিল না পাওয়া কথা এবং কাজের সাথে,
খারাপ লাগে শ্রমজীবীর কঠিন জীবন
পরিবর্তনহীন, একই থাকা প্রতি প্রাতে।।
খারাপ লাগে পৌষের রাতে বস্তিবাসী
ছোট্ট শিশুর শীতের কাঁপন,
খারাপ লাগে অনাহারীরর পাশে থেকেই
কিছু লোকের স্বর্গ যাপন।।
©somewhere in net ltd.