| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
ওই দক্ষিণের হাওয়ায় নব স্পর্শের পদধ্বনি শুনি
ওই এক লক্ষ সাত চল্লিশ হাজার বর্গমাইলের মায়াবী আকাশ হঠাৎ রুদ্র মেজাজে ফেটে পড়েছে
রুদ্র পলাশে মেতে উঠা ফাগুনের শেষ সীমানায় তবে কী নব রাজপুত্রের আগমন ঘটল?
বাংলার উষ্ণ শ্যামল প্রান্তরে তবে কী বৈশাখ এলো?
ওই কৃষানীর চোখের কোটর হতে দু:খের শিলালিপি মুছে গেছে
ওই কুমারীর চৌকাঠ হঠাৎ ছেয়ে গেছে মোহান্জন মাখানো আল্পনায়
হলুদ সাম্রাজ্যময় ফাগুনের শেষ সীমানায় তবে কী ঘন্টা বাজছে নতুন এক আরম্ভের?
আয়তলোচনা আয়তনয়না এই বাংলার সবুজ
বিরানে তবে কী বৈশাখ এলো?
ওই প্রজাতির ডানায় ভর করে ভালোবাসার মল্লিকা ছড়িয়ে পড়েছে বিপন্ন বাংলার দ্বারে দ্বারে
ওই শেষ বিকেলে শান্তির উড়ো ঝড় নামে তাপিত হৃদয়ের ঠারে ঠারে
ঋতুরাজ ফাগুনের শেষ সীমানায় তবে কী কড়া নাড়ছে শিকল ভাংগার বজ্র নিনাদ?
কৃষ্ণচূড়া আর মধুমঞ্জুরীর ঝাড়ে তবে কী বৈশাখ এলো?
১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১১
মাসুদ রানা শাহীন বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
২|
১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।
১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১২
মাসুদ রানা শাহীন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও
৩|
১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: এসো হে বৈশাখ ..।
১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৩
মাসুদ রানা শাহীন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
৪|
১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৩
মাসুদ রানা শাহীন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
৫|
১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬
আজব লিংকন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো
১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৩
মাসুদ রানা শাহীন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!!!