| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে ওঠা ক্ষুধার আগুনকে বাড়তে দিন
সহজে পিছু হটবেন না।
বিচলিত হবেন না
অচলায়তনের দুয়ার ভাংবেই
সুসময়ের চাকা ঘুরবেই
বিমর্ষ হবেন না।
মনের আকাশেও যদি একযোগে মেঘ গুড়গুড় করে এক সময় বৃষ্টির শীতল পরশ মিলবেই
ভয় পাবেন না।
২|
০৩ রা জুলাই, ২০২৬ রাত ১০:২৭
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতাখানি- সাহস দেওয়ার মানুষ খুবই দুর্লব সবাই খালি বিমর্ষ করে
৩|
০৩ রা জুলাই, ২০২৬ রাত ১১:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: কোন অহেতুক অস্পষ্টতা নেই! খুব ভাল লাগলো!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তিমির বিদীর্ণ করুক তোমার শাণিত হুঙ্কার,
জেগে উঠুক মৃতপ্রায় সত্য, চূর্ণ হোক অন্ধকার।
ভেঙে ফেলো সাধারণের দেয়াল, হও এক কালজয়ী আলো,
মহাকালের ক্যানভাসে তুমি এক রুদ্র স্ফুলিঙ্গ জ্বালো।