নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

দেরি হলেও

১৬ ই জুলাই, ২০২৬ রাত ৮:২৮




একটু দেরি হলেও মানুষ নিজের টা বুঝে নিক
পাহাড় কেটে নিজের চলার রাস্তা বানাতে হলেও পথিক তা বানিয়ে নিক
একটু সময় লাগলেও স্বপ্নচুত্য মানুষেরা আবারো স্বপ্ন‌ দেখা শুরু করুক।আ
দেরি করে হলেও মানুষ নিজের পথটা খুঁজে পাক।

একটু দেরি হলেও মানুষ তার দেয়ালের সীমানাটা ঘুচিয়ে নিক
দ্বিধার সব আগল‌ খুলুক তবে
একটু সময় লাগলেও অনেকের সংগে অনেকে মিশে একাকার হোক
হোক যোগাযোগ হৃদয়ের সাথে হ্নদয়ের।
দেরি করে হলেও দুর্দশার এই নগরীতে গুলির বদলে ফুল ফুটুক।

একটু দেরি হলেও মানুষ তার শেষ লড়াইটা চালিয়ে নিক
এক গ্রীষ্মে না হোক আরেক গ্রীষ্মে মিছিলের অগ্নিগর্ভ থেকে ধমনী কাঁপানো শব্দদ্রোণ উচ্চারিত হোক
একটু সময় লাগলেও পাশবিকতার এই পৃথিবীতে বসন্ত বাতাসের ছোঁয়া লাগুক।
দেরি করে হলেও মিথ্যা ঢেকে গিয়ে নক্ষত্রের ঐশী আভায় সত্য চিতিয়ে উঠুক…

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১০:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটু দেরি হলেও মানুষ তার শেষ লড়াইটা চালিয়ে নিক
........................................................................................
এইসব লড়াই চালাতে হলে চাই নৈতিক শক্তি ও সুনির্দিষ্ট লক্ষ্য
কিন্ত আমাদের দেশে তা হবার সুযোগ নাই ।
কিছুদিন লড়াই চালানোর পরই তা রাজনীতিকরণ হয়ে যায় ।

২৪ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০০

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৪

সাইফুলসাইফসাই বলেছেন: অনেক দেরি হয়ে গেছে আমার এখনো হৃদয়ে ফু্ল ফো্টে নাই খুব কষ্টে আছে!

২৪ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০০

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৪ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০১

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.