| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

কল্পনার রংগীন গল্পটা অনেক দূর গড়িয়েছে
ওদিকে বাস্তবের মাটিটা পায়ের নিচ থেকে সরে গেছে অনেক আগেই
এখনো কী রংগীন গল্পের মায়াবী বুদবুদে আটকে থাকলে চলবে?
বিশ্বাস করা মহত্ত্বের লক্ষণ
ওদিকে মুখের আদলে মুখোশটাই বেশি উজ্জ্বল
এখনো কী আবেগের ওভারডোজ নাটকে ডুবে থাকলে চলবে?
নীরবতার চাদরটা এখনো উঠলো না
ওদিকে লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে
এখনো কী মধ্যবিত্ত মানসিকতার অনিশ্চিতয়তায়
দিন কাটালে চলবে?
ঘুমটা এখনো ভাংগলো না
ওদিকে কবিতায় ফুলের ঘ্রাণ ছাপিয়ে বারুদের গন্ধ এসে গেছে
এখনো কী ঘোলাটে ঘোরগ্রস্ত অন্ধ থাকলে চলবে?
৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
২|
২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২৬ রাত ২:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: .................................................................
বাস্তবের এই তপ্ত বালুচরে,
স্বপ্নের খেয়া আর কতকাল চলে?
মায়ার বুদবুদ বাতাসে মিলিয়ে যায়,
মিথ্যা সান্ত্বনা কেবলই সময় হারায়।