| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলনবিল মানবাধিকার আসক
আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।
মোজাম্মেল হক নাটোর স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও জায়গাটির নাম রাজাকার মোড়। এটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ধারে বড়াইগ্রাম পৌরসভার মধ্যে অবস্থিত। দীর্ঘ চার দশকেও জায়গাটির নাম পরিবর্তন হয়নি। অবশেষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘৃণিত এ নামটি পরিবর্তন করে বড়াইগ্রাম থানার মোড় রাখা হয়েছে।
রবিবার বিকালে এ উপলক্ষ্যে বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌর মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দীন, ইউএনও মো. রুহুল আমিন. বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, ওসি মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, পৌর সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা ও সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালে আনুষ্ঠানিকভাবে বড়াইগ্রাম থানার মোড় লেখা ডিজিটাল সাইনবোর্ড টাঙানো হয়। পরে ক্লোজ-আপ ওয়ান লায়লা ইয়াসমিন, সঙ্গীত শিল্পী সিঁথী ও বাবুসহ অন্যান্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পরপর এই স্থানে চারজন রাজাকারকে পিটিয়ে জীবন্ত কবর দেয়া হয়। তখন থেকেই এটি রাজাকার মোড় নামে পরিচিত ছিলো।
©somewhere in net ltd.