| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলনবিল মানবাধিকার আসক
আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।
মহান স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের সম্মান প্রদর্শন ও রাজাকারদের ঘৃনাভরে প্রত্যাক্ষানের উদ্দেশ্যে নাটোরের বড়াইগ্রামে “রাজাকার মোড়”পরিবর্তন করে থানারমোড় নামকরন উপলক্ষে বিশাল আলোচনা সভা ও মনোজ্ঞ পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি ডিজিটাল সাইনবোর্ড উম্মোচন করে থানার মোড় নাম করন করেন।পরে আয়োজিত আলোচনা সভায় বড়াইগ্রাম পৌর মেয়র বারেক সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন, সহকারি পুলিশ সুপার(বড়াইগ্রাম সার্কেল) শফিকুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের শতশত জনগন। পরে শান্তিপূর্ন পরিবেশে কন্ঠ শিল্পী তাসলি ক্লোজয়াপ ওয়ান শিল্পী শীতি, বাবু, চাপাই নবাবগঞ্জ থেকে আগত গম্ভীরা দল নিয়ে গান, নাটক, অভিনয় পরিবেশন হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজিরপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও ন্যাশনাল ট্রাভেরস্ পরিবহনের বড়াইগ্রাম থানার মোড় শাখার কাউন্টার পরিচালক মোঃআলমগীর হোসেন।

©somewhere in net ltd.