নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক সবুজের বুকে লাল তরঙ্গ চলনবিল

চলনবিল মানবাধিকার আসক

আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।

চলনবিল মানবাধিকার আসক › বিস্তারিত পোস্টঃ

মোজাম্মেল হক নাটোর জেলা প্রতিনিধিঃ -বড়াইগ্রামে শতবর্ষী বটগাছ ভেঙ্গে প্রাণহানীর শঙ্কা

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪

Natore

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল পাগলা বাজারে শত বছরের পুরনো মৃত প্রায় বটগাছটি যে কোন সময় ভেঙ্গে পড়ে প্রাণহানীসহ মারাত্বক দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এ বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় পথচারীরা।
স্থানীয়রা জানান, জোনাইল পাগলা বাজার তিন রাস্তার মোড়ে প্রায় একশ বছরের পুরনো বটগাছটির নীচে একাধিক মার্কেটসহ বেশ কিছু দোকান গড়ে উঠেছে। এ ছাড়া এ গাছের নীচে রিক্সা-ভ্যান, ভুটভুটি স্ট্যান্ড। এ পথ দিয়ে প্রতিদিন শত শত মোটর সাইকেল, ভুটভুটি, সিএনজি চালিত থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনে লোকজন যাতায়াত করে। গাছটি বর্তমানে মৃতপ্রায়। মাঝে মাঝেই সামান্য বাতাসে গাছটির দু-একটি ডাল ভেঙ্গে পড়ে। কয়েকদিন আগেও একটি বেশ বড়সড় ডাল ভেঙ্গে পড়ে দুটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে কালবৈশাখী ঝড়ের তান্ডবে যে কোন সময় গাছটির ডালসহ পুরো গাছটি ভেঙ্গে পড়ে পথচারীদের জীবনহানীসহ দোকানপাটের মারাত্বক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে স্থানীয় লোকজনসহ বাজারের ব্যবসায়ীরা ব্যাপক আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী বাদশা ও ইসমাইল জানান, দিন দিন গাছটি ঝুঁকিপুর্ণ হয়ে পড়ছে। কখন গাছটি ভেঙ্গে দোকানের উপরে পরে এ আতঙ্কে থাকি সব সময়। সামনে কালবৈশাখী আসছে। এতে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছি।
জোনাইল ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জনসাধারণের প্রাণহানীসহ মারাত্বক দুর্ঘটনা রোধ করতে অবিলম্বে গাছটি কেটে ফেলা দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.