নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক সবুজের বুকে লাল তরঙ্গ চলনবিল

চলনবিল মানবাধিকার আসক

আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।

চলনবিল মানবাধিকার আসক › বিস্তারিত পোস্টঃ

নাটোরে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে এক ব্যক্তির ১৭ বছরের কারাদন্ড

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৯

নাটোর প্রতিনিধি মোজাম্মেল হকঃ নাটোরে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে আরিফুর রহমান নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আরিফুর রহমান নাটোরের বনপাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
নাটোর জজ কোর্টের সরকারী কৌশলী (পিপি) এ্যাড, সিরাজুল ইসলাম জানান, ২০১৩ সালের ৭ ফেব্র“য়ারী গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মালিপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব ৫ এর সদস্যরা। এসময় মালিপাড়া এলাকার আরিফুর রহমানকে সন্দেহ হলে তার দেহ তল¬াশী করে আমেরিকার তৈরী একটি অটোমেটিক পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করে র‌্যাব- ৫। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। দঅভিযোগ পত্র দায়েরের পর শুনানী শেষে জেলা ও দায়রা জজ রেজাউল করিম আরিফুর রহমানকে এই সাজা প্রদান করেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৫

কালনী নদী বলেছেন: এগুলা কি খবর সংগ্রহ করা হচ্ছে নাকি? দৈনিক সামুতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.