| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলনবিল মানবাধিকার আসক
আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরিষাহাট গ্রামের কৃষক দবির উদ্দিন প্রামাণিক (৭৫) গত এক মাস যাবত নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। নিখোঁজ দবিরউদ্দিন সরিষাহাট গ্রামের মৃত মুসাই প্রামাণিকের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৮ মার্চ সকালে তিনি স্থানীয় বাজারে যাবার জন্য বেরিয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে নিকটাত্বীয়দের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দবিরউদ্দিনের কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলেও জানায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতোঃমধ্যে সব থানায় তার ব্যাপারে তথ্য পাঠানো হয়েছে।
©somewhere in net ltd.