নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক সবুজের বুকে লাল তরঙ্গ চলনবিল

চলনবিল মানবাধিকার আসক

আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।

চলনবিল মানবাধিকার আসক › বিস্তারিত পোস্টঃ

মোজাম্মেল হক নাটোর জেলা প্রতিনিধিঃ - বিয়াঘাটে নৌকার হাল ধরলেন রবিউল করিম বাবু

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

তৃনমূলের ভোটের মাধ্যমে ৩১ ভোট পেয়ে বিজয়ী হওয়ায় ৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবেক আ’লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল করিম বাবুকে আ’লীগের একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।
ওই ইউনিয়নের মোট ৮জন প্রার্থী দলীয় ফরম উত্তোলন করলেও ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৪ জন ডেলিগেটদের ব্যালট ভোটের মাধ্যমে রবিউল করিম বাবু ৩১ ভোট পেয়ে আ’লীগের একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রভাষক মোজাম্মেল হক ২৯ ভোট পান। তিনজন তৃণমূল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চাঁচকৈড় দলীয় কার্যালয়ে শান্তিপূর্ন পরিবেশে প্রধান নির্বাচন কমিশনার জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এমদাদুল হক মোহাম্মদ আলী ওই ফলাফল ঘোষনা করেন।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আনিসুর রহমান ও সাধারন সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, বিশেষ অতিথি আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাজশাহী বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী, ইউনিয়ন আ’লীগ সভাপতি আজিম উদ্দিন ও সাধারন সম্পাদক মহরম আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।
প্রার্থী রবিউল করিম বাবু বলেন, আমি অবহেলিত বিয়াঘাট ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের সকল রাস্তাঘাট, স্কুল কলেজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা সংস্কার করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের দরগড়ায় পৌছে দিতে চাই। তিনি তৃণমুলের সর্বস্তরের ডেলিগেট ভোটার ও বিয়াঘাট ইউনিয়নের সকল ভোটারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.