| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলনবিল মানবাধিকার আসক
আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার পাম্প অপারেটর ও আওতাভুক্ত চাষীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিএডিসির বাস্তবায়নে ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহযোগীতায় বড়াইগ্রামের জালশুকা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএডিসির নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএডিসি পাবনা প্রকল্প পরিচালক বদিউল আলম সরকার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম শ্রী নিতাই কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মমিন আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক, সাংবাদিক ও সুধিজন। পরে প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি গভীর নলকূপের উদ্বোধন করেন।
©somewhere in net ltd.