নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক সবুজের বুকে লাল তরঙ্গ চলনবিল

চলনবিল মানবাধিকার আসক

আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।

চলনবিল মানবাধিকার আসক › বিস্তারিত পোস্টঃ

স্বামীর পরকীয়া জের : গৃহবধুর আত্মহত্যা, শ্বশুর আটক

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামে স্বামীর পরকীয়া প্রেমের জের ধরে শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছেন আরিফা খাতুন (২২) নামে এক গৃহবধু। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের শ্বশুর আফজাল হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বছর পাঁচেক আগে পারকোল গ্রামের সিরাজুল ইসলামের সাথে জেলার গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামের আলিফ হোসেনের মেয়ে আরিফা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সিরাজ অপর এক নারীর সাথে পরকীয়া করে আসছিল। এ বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব-কলহ চলছিল।
গত বুধবার সন্ধ্যায় একই বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্কের জের ধরে ক্ষোভে-দুঃখে আরিফা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে আরিফার বাবার দায়ের করা মামলায় নিহতের শ্বশুর আফজাল হোসেনকে আটক করা হয়েছে। অপর আসামি সিরাজকে আটকের চেষ্টা চলছে। - See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.