নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক সবুজের বুকে লাল তরঙ্গ চলনবিল

চলনবিল মানবাধিকার আসক

আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।

চলনবিল মানবাধিকার আসক › বিস্তারিত পোস্টঃ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৯

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী লেগুনা মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে একজন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার গোলাপনগরের ওরশ শরীফ থেকে গুরুদাসপুরের কাছিকাটাগামী লেগুনাটি গড়মাটি এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে লেগুনার যাত্রী গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের ওয়াজ আলীর পুত্র সাদ্দাম হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে একই গ্রামের রুবেল (২৫), শাজাহান (৫৫), সাঈদ (৫০), শরীফুল ইসলাম (৪০), মামুন (৩৫), রেজাউল ইসলাম (৩০), ফজলুর রহমান (৫০), ইমান আলী (৭৫), আরসেদ আলী সরকার (৭০) ও আজগর আলী (৪৫) কে গুরুতর অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি মামালা হয়েছে।

- See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.