| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলনবিল মানবাধিকার আসক
আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০১৬-১৭ অর্থ বছরের ২৫ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৩৫৯ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় পৌর চত্ত্বরে আয়োজিত উন্মুক্ত অনুষ্ঠানে মেয়র আব্দুল বারেক সরদার এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে গত বছরের উদ্বৃত্তসহ ৪ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ২৫৯ টাকা আয় ও ৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৪৭৬ টাকা ব্যায় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ২০ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকা আয় এবং সমপরিমাণ টাকা ব্যায় ধরা হয়েছে। এছাড়া বাজেটে ৩ লাখ ১৭ হাজার ৭৮৩ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। হয়েছে। অনুষ্ঠানে প্যানেল মেয়র জালাল উদ্দিন, পৌর সচিব জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা কাওসার আলী, সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান ও হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলরসহ পৌর এলাকার ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীমহল উপস্থিত ছিলেন।
বাজেটে পৌর এলাকার সৌন্দর্য বর্ধন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পৌর মার্কেটসহ ভৌত অবকাঠামো নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং সড়ক বাতি ও বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। 
©somewhere in net ltd.