নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক সবুজের বুকে লাল তরঙ্গ চলনবিল

চলনবিল মানবাধিকার আসক

আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।

চলনবিল মানবাধিকার আসক › বিস্তারিত পোস্টঃ

লালপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম আটক ২

২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:০৪

মোজাম্মেল হক নাটোর প্রতিনিধিঃনাটোরের লালপুরে কৃষকলীগ নেতা বাবুল আক্তার (৫০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আশংঙ্কাজনক অবস্থায় বাবুল আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। আহত বাবুল আক্তার লালপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মৃত ছবির উদ্দিনের ছেলে। 10260899000
পুলিশ জানায়, উপজেলার বরমহাটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সম্পাদক বাবুল আক্তারের সাথে একই স্কুলের বহিস্কৃত শিক্ষক মিজানের দীর্ঘদিন থেকেই মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার ইফতারের কিছু আগে বরমহাটি স্কুল মাঠ থেকে ইফতার কিনে বাড়ি ফেরার পথে মিজানের নেতৃত্বে আগে থেকে ঔঁ পেতে থাকা দুর্বৃত্তরা বাবুল আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষনিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে বাবুলকে আসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, একই গ্রামের রেজাউল মানিকদারের ছেলে আবুল কাসেম(৪০) এবং মৃত ইয়াজউদ্দিনের ছেলে হাবিদুচ রহমান।
ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, এঘটনায় ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে বলা হয়েছে। তবে, চিকিৎসাগত কারনে আহতের পরিবার রাজশাহীতে অবস্থান করায় এখও মামলা দায়ের করা হয়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.