| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলনবিল মানবাধিকার আসক
আমি মোজাম্মেল হক। আমার স্বপ্ন আঠারো কোটি লোকের কথা বলি দুর্নিতি মুক্ত দেশ গড়ব বলে।
প্রশাসন এবং বাস মালিক সমিতির নেতাদের সাথে বৈঠকের পর নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বিভাগী কমিশনার কার্যালয়ে এক বৈঠক শেষে দুই জেলার বাস মালিক সমিতির নেতারা এই সিদ্ধান্ত গ্রহন করে। এছাড়া আগামী ঈদ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হলেও ঈদের পর সমঝোতা না হলে পুনরায় ধর্মঘটের ডাক দেওয়ার ঘোষণা দেয়া হয়।
এরআগে বাস মালিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
উল্লেখ্য, বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিকের ঢাকায় চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলস এর দু’টি কাউন্টার বন্ধ করে দেয়া হয়। এর জের ধরে রাজশাহীতেও নাটোর মালিকদের বাসগুলো বন্ধ করে দেয়া হলে নাটোর-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বন্ধ হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সাথে নাটোর হয়ে ঢাকার সরাসরি বাস চলাচল।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, দুই মালিক সমিতির নেতাদের নিয়ে প্রশাসনের সাথে বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক খলিলুর রহমান ধর্মঘট প্রত্যাহারের সত্যতা স্বীকার করে জানান, বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ও নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বিভাগীয় কমিশানের কার্যালয়ে এক বৈঠক ডাকা হয়। বৈঠকে দুই সমিতির নেতারা বিরোধ নিষ্পতিতে একমত হওযায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।
©somewhere in net ltd.