| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের বীজ বুনেছিলাম, চারাও গজিয়ে ছিল।কিন্তু বড় করে,পূর্ণতা দিতে পারলাম না। বিশ্বাস করুন আমার কোন দোষ নাই, সব দোষ পাশের বাড়ির ঐ বদ লোকটার। সে দিনে বলবে বেশ সুন্দর ত, আর রাতে এসে শেকড় কেটে দেয়। বেটা জোচ্চোর, তার বাড়িতে অনেক গাছ কিন্তু আমার বাড়িতে গাছ বেড়ে উঠুক এটা সে সহ্য করতে পারে না।আবার একা আসতে ভয় পায় তাই সাহায্য নিয়েছিল কেয়ারটেকারের।
হুশিয়ার করে দিচ্ছি, কতবার কাটবি শেকড়? আমার গাছ একদিন ঠিক বেড়ে উঠবে। সে দিন হা করে তাকিয়ে ছাড়া তোর কিছু করার থাকবে না।
আমার স্বপ্নের চারা গাছ একদিন বিশ্বজয়্ করবে।
©somewhere in net ltd.