নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাসনিম

মোবাশশিরা তাসনিম

আমাকে গ্রহণ করুন

মোবাশশিরা তাসনিম › বিস্তারিত পোস্টঃ

সিএনজির ভাড়া কন্ট্রোল করবার মতো কি কেউ নাই বাংলাদেশে !!!!!!!

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

সিএনজির ভাড়া কন্ট্রোল করবার মতো কি কেউ নাই বাংলাদেশে !!!!!!!
(((((( আর রাস্তায় লক্ষ লক্ষ সিএনজি থাকলেও ভাড়া এতো বেশি হয়ে গেছে যে স্বল্প দুরত্বের মানুষ সিএনজি ব্যবহার করতে পারছে না। ফার্মগেট থেকে চীনমৈত্রী কিংবা শেরে বাংলা নগর যেখানে যান না কেন তাদের মিনিমাম ভাড়া হয়েছে 150 -200টাকা। ফার্মগেট থেকে মতিঝিল সিএনজি ভাড়া 300 টাকা চায় 250 টাকা হলে যাবে।
সিএনজির ভাড়ামিটার কোন ভাবেই মানছে না তারা। মিটারে যা উঠবে তার দ্বিগুন দিতে চাইলেও রাজি হয়না।
গতকাল সন্ধ্যায় সায়েদাবাদ থেকে বসুন্ধরা সপিং মল সিএনজি ভাড়া চাইল 250 টাকা, 200টাকা বললাম রাজি হলো না রাস্তায় জ্যাম বলে, নিরুপয় হয়ে আমি বললাম রাস্তার জ্যাম আমার ভাড়ামিটারে যা উঠবে তার দ্বিগুন দিব তুমি রাজি। সে রাজি হয়ে গেল। সায়েদাবাদ থেকে মতিঝিল হয়ে নয়াপল্টন দিয়ে হেয়ার রোড হয়ে শেরাটনের সামনে দিয়ে বাংলামটর হয়ে বসুন্ধরার সামনে গেলাম মিটারে উঠল 68/-টাকা। আমি ওকে 140 টাকা দিলাম আর বললাম তোমরা মিটার রেট সরকারের সাথে কথা বলে তোমাদের মতো করেই ঠিক করেছো। তারপরও তিনগুন চাও কেন?
68/- টাকা হলেতো অর্ধেকেরও বেশি লাভ হয় তোমাদের? আমার সাথে আর কোন কথা না বলেই দ্রুত সিএনজিটা চলে গেল। সিএনজির ভাড়া কন্ট্রোল করবার মতো কি কেউ নাই দেশে !!!!!!!!)))

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

এসব চলবে না..... বলেছেন: খালি সিএনজি অতোরিকশার কথা বলছেন কেন?
আমাকে বলেন তো বাংলাদেশে রিকশা থেকে শুরু করে কোন পরিবহনের ভাড়াটা কন্ট্রোলড ?
যোগাযোগ মন্ত্রী বড় বড় কথা বলেন আর রাস্তায় রাস্তায় দৌড়ান, ফলাফল ঐ গোলাকৃতির রসগোল্লা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.