নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা একটা সমীকরন। জীবনের এই অদ্ভুত সমীকরন গুলো ভুল সূত্রে মেলাবার চেষ্টা করে বার বার ব্যর্থ হই ! কিন্তু তবু চেষ্টা করে যাচ্ছি মেলাবার তাই এইখানে আগমন।

অস্পৃশ্য স্বপ্নশিখর

জীবনটা একটা সমীকরন। জীবনের এই অদ্ভুত সমীকরন গুলো ভুল সূত্রে মেলাবার চেষ্টা করে বার বার ব্যার্থ হই ! কিন্তু তবু চেষ্টা করে যাচ্ছি মিলাবার তাই এইখানে আগমন।

অস্পৃশ্য স্বপ্নশিখর › বিস্তারিত পোস্টঃ

নুরুল্লাহ এর যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ঠিক তেমনি জুনায়েদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

জুনায়েদের মামলার রায় যখন জজ সাহেব পড়ে শুনাচ্ছিলেন তখন কাঠগড়ায় দাঁড়ানো ছেলেটা হুহু করে কেঁদে উঠলো।চোখের উপর উপচে পড়া লম্বা চুলগুলো সরানোর প্রয়োজন বোধ করলো না সে।জীবনের সোনালী সময়গুলো জেলেই কাটাতে হবে।
জজ যখন রায় দিল ১৪ বছরের কারাদণ্ড তখন জুনায়েদ ধমক দিয়ে বলতে পারেনি "আমি জুনায়েদ।কোন মন্ত্রী-মিনিষ্টার আমার কিছু করতে পারবে না।তুই জজ হয়ে আমাকে ১৪ দিনের কারাদণ্ড ও দিতে পারবি না।"
এখন সে নীরবে শুনে যাচ্ছে।
রায় শেষ করে জজ উঠে যাওয়ার সময় জুনায়েদ জজ সাহেবকে আকুতি ভরা কন্ঠে বলল,আমার কিছু বলার আছে জজ সাহেব।শুনবেন?
জজ সাহেব উঠে গিয়েও কি মনে মনে করে বসে গেলেন।ছেলেটা এক নাগাড়ে বলতে শুরু করলো,
আপনার রায় আমি মাথা পেতে মেনে নিলাম।কিন্তু এই রায় দিয়েকি আমার উপর ন্যায় বিচার করা হয়েছে?
এদেশে ধর্ষণের বিচার হয়না।খুনের বিচার হয়না।অস্ত্র মামলার বিচার হয় না।
আর বিচার হলেও তাদের ১৪ বছরের কারাদণ্ড হয়।
কোন একসময় টাকা খাইয়ে সেটা কমিয়ে ৪/৫ বছরে নিয়ে আসা হয়।
আচ্ছা আমিকি ধর্ষণ বা খুন করেছি? নাকি এর চেয়েও বড় অন্যায় করেছি?
পাড়ার মাঠে এর চেয়ে আরো বড় মারামারি হয়।একজন আরেকজনের মাথা ফাটিয়ে দেয়,হাত-পা ভেঙে দেয়,হাসপাতালে ভর্তি করে দেয়।
সেগুলোরতো বিচার হয় না। তবে আমার বেলায় কেন?
ফেইসবুকে ভাইরাল আর মিডিয়া কাভারেজ দিয়েছে বলে আমার বিচার হচ্ছে?
আবেগ থেকে আমার রায় দিচ্ছেন নাতো?
আমাকে কিশোর সংশোধণ কেন্দ্রে ২/৩ বছরের জন্য দেওয়া যেতো।সংশোধণ হয়ে ফিরতে পারতাম।
কিন্তু আমার জীবনের সোলানী সময়গুলো নষ্ট করে দেওয়া হচ্ছে।
রায়টা বিবেচনা করে দেখবেন।
জজ সাহেব চেয়ার ছেড়ে উঠে গেলেন।একজন পুলিশ এসে জুনায়েদকে টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছে……… ১৪ শিকের অন্ধকার ঘরে।
(কাল্পনিক)
(বিঃদ্রঃ জুনায়েদের পক্ষ নিচ্ছ না।নুরুল্লাহ এর যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ঠিক তেমনি জুনায়েদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। )

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল বলেছেন । কতো কিছুর বিচার ই তো হয় না । সবচেয়ে বড় কথা জুনায়েদের বাবা মাকে শাস্তি দেওয়া উচিত কারণ তারা তাদের সন্তানকে মানুষ করতে পারেনি । তবে জুনায়েদের সঙ্গে নুরুল্লাহ্ আর মেয়েটার ও শাস্তি হওয়া উচিত ।

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

রোষানল বলেছেন: আপনার কথা শুনে শখের করাতের কথা মনে পড়ে গেলো।যাইতেও কাটে আসতেও কাটে।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বিচার হলেও দোষ না হলেও দোষ। জজ সাহেব আবেগ থেকে রায় দিচ্ছেন না, এখানে আবেগের ঠাই নেই। তবে আবেগ থেকে পোস্ট দেওয়া যেতে পারে। আজ যদি জুনায়েদের বিচার না হয় তবে এই জুনায়েদের হাতে কোন তনু লাঞ্ছিত হবে না এই গ্যারান্টি কি আছে? তিনি তো নিজেকে মন্ত্রীর চাইতেও ক্ষমতাবান মনে করেন।

এদেশে হাজারে হাজারে নারী নির্যাতনের ঘটনা ঘটে কিন্তু শুধু আমার বেলাই কেন তনুর অপরাধীরা যদি এমন কিছু বলে?

৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জুনায়েদের চৌদ্দ বছরের সাজা হয়েছে এই খবর আপনি কোথায় পেয়েছেন?

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮

অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: ধন্যবাদ বুঝার জন্যে :)

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: তবে বিচারটা বেশী হয়ে গেল না? এতে তো তার মধ্যের দানবটি আরও ভয়ানক হয়ে উঠবে! একটু কমিয়ে বিচার করাটা দরকার ছিল যেখান থেকে সে তার ভুলগুলো বুঝে উঠতে পারে। আর একটি সুন্দর জীবনও শুরু করতে পারে।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: শোনা কথা ভাইয়া! ফেসবুকে খবরের এক পেইজে পড়ছি, সত্যতা কতটুকু ছিল তা নিয়ে গ্যারান্টি দিতে পারবো না!

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: শাখের করাত শুনেছিলাম, শখের করাতটি কী?? @রোষানল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.